কবে থেকে চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো? পরীক্ষায় সফলতা পেতেই মিলল বড় বার্তা
Kolkata Metro: চালক ছাড়াই ছুটল মেট্রো! আর তা একেবারে ১০০ শতাংশ সফল। ইস্টওয়েস্ট মেট্রোয় এই পরীক্ষা করা হয়। আর তা মসৃণভাবেই শেষ হয়েছে বলে জানা গিয়েছে। আর তা ঐতিহাসিক বলে দাবি । দিল্লি মেট্রোয় ইতিমধ্যে চালকবিহীন মেট্রোর সফল হয়েছে। এবার চালকবিহীন মেট্রোর সফল দৌড়ের সাক্ষী থাকল কলকাতাও।
একেবারে অভিনব প্রযুক্তি ব্যবহার করে চালকবিহীন এই মেট্রোর (Kolkata Metro) পরীক্ষা করা হয়। আর তা সফল হওয়ার পরেই কলকাতা মেট্রোয় নয়া দিগন্ত খুলে গিয়েছে। যা খবর এই পরীক্ষা সফল হওয়ার পরেই যাত্রী নিয়ে চালক ছাড়া ইস্ট-ওয়েস্ট করিডরে মেট্রো চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকাল ৯টায় এই পরীক্ষা (Kolkata Metro) করা হয়। অটোমেটিক সিস্টেম অপারেশন অর্থাৎ ATO মোডে একটি রেক যাত্রা করে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে এই পরীক্ষা করা হয়। ঘণ্টায় ৭৪ কিলোমিটার গতিবেগে চালক ছাড়াই রেকটি ছোটে এবং শিয়ালদহে এসে পৌঁছয়।
একবার নয়, দু'বার এই পরিষেবার পরীক্ষা করা হয়। সেই মতো ফের ১১ টার সময় ফের একবারে চালক ছাড়াই মেট্রোটি (Kolkata Metro) চালানো হয়। আপ এবং ডাউন লাইনে দুবার এই পরীক্ষা করা হয়। দুবারই সফল হয়েছে বলে খবর।
তবে যখন এই পরীক্ষা করা হচ্ছিল সেই সময় কেবিনে চালক ছিল। তবে তাঁর কোনও ভূমিকা ছিল না। পুরোটাই হয়েছে একেবারে স্বয়ংক্রিয় ভাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই পরীক্ষা সফল হতে কার্যত উচ্ছ্বসিত কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।
তিনি জানান, অটোমেটিক সিস্টেম অপারেশন অর্থাৎ ATO মোডে সফল হয়েছে এই পরিষেবা। আগামিদিনে যদিও যাত্রীদের নিয়ে চালকবিহীন মেট্রো চালানো হলেও কেবিনে একজন চালক থাকবে। তবে একই ভাবে কোনও ভূমিকা থাকবে না বলেই দাবি মেট্রোর জেনারেল ম্যানেজারের।
মূলত যাত্রীরা যাতে কোনও আতঙ্ক না করেন সেজন্যেই এই ব্যবস্থা। তবে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে সেই ইঙ্গিত দিয়েছেন পি উদয়কুমার রেড্ডি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই East-West Metro মেট্রোয় স্বয়ংক্রিয় ট্রেন অপারেশন (Automatic Train Operation System অর্থাৎ ATO) সিস্টেম বসে। আর তা সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহের মধ্যে বসানো হয়। রেলওয়ে সেফটি বোর্ডের তরফে সবুজ সঙ্কেত মিলতেই এই সিস্টেম বসানো হয়। আর এরপরেই চালক ছাড়াই ছুটল এই মেট্রো।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications