নাটকীয় মোড়, ব্যাঙ্কশাল আদালত থেকে আগাম জামিন নিলেন রাজভবনের তিন কর্মী

কলকাতা রাজভবনে শ্লীলতাহানির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শ্লীলতাহানির ঘটনায় রাজভবনের তিন কর্মীকে ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। তার আগেই নাটকীয় মোড়। আগাম জামিন নিলেন ওই তিন রাজভবনের কর্মী।

রাজভবনের বিশেষ সচিব ও দুই চুক্তি ভিত্তিক কর্মীর বিরুদ্ধেও অভিযোগ সামনে আসে। নিগৃহীত তরুণীকে রাজভবনে আটকে রাখার অভিযোগ ওঠে । এই তিন কর্মী অভিযুক্ত হয়েছিলেন। হেয়ার স্ট্রিট থানা তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল।

Raj Bhavan

রবিবার হেয়ার স্ট্রিট থানায় তিন জনকে তলক করা হয়েছিল। কিন্তু তারা থানায় জিজ্ঞাসাবাদের জন্য যাননি। তাদের তিন জনকে থানায় ডাকা হয়েছিল। আজ মঙ্গলবার তাদের ফের থানায় যেতে বলা হয়েছিল। এই খবর লেখা পর্যন্ত রাজভবনের তিন কর্মী থানায় উপস্থিত হননি। তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য আসে।

ওই তিন কর্মী আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ শুধু নয়। তরুণীকে আটকে রাখার অভিযোগও দায়ের হয়েছে। সেই অভিযোগ এই তিন কর্মীর বিরুদ্ধে রয়েছে। ব্যাঙ্কশাল আদালতে তিন কর্মী আগাম জামিনের আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন করেছে। ৫০০ টাকার বন্ডে তাদের প্রত্যেককে জামিন দেওয়া হয়েছে।

লোকসভা ভোট চলাকালীন রাজভবনের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আক্রমণ করছেন সভামঞ্চ থেকে। রাজভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করছে। সে কারণেই আগাম জামিন নেওয়া হল কি? এই প্রশ্ন উঠছে।

মঙ্গলবার জানা গিয়েছে, আরও চার কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। রাজভবন বনাম নবান্ন, সংঘাত আরও তীব্র হচ্ছে। একথা অস্বীকার করার জায়গা নেই। মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+