মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাধু’ উদ্যোগ, ডেন্টাল কলেজ-হাসপাতালে নয়া পরিষেবায় খুশির হাওয়া

রোগী পরিষেবাকে আরও উন্নতমানে পৌঁছে দিতে রাজ্য সরকার নিল নয়া উদ্যোগ। ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে চালু করা হল রোগী প্রতীক্ষালয় ও উন্নতমানের আউটডোর পরিষেবা।

রোগী পরিষেবাকে আরও উন্নতমানে পৌঁছে দিতে রাজ্য সরকার নিল নয়া উদ্যোগ। ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে চালু করা হল রোগী প্রতীক্ষালয় ও উন্নতমানের আউটডোর পরিষেবা। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উদ্বোধন করেন এই রোগী প্রতীক্ষালয়ের। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ দেন ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাধু’ উদ্যোগ, ডেন্টাল কলেজ-হাসপাতালে নয়া পরিষেবায় খুশির হাওয়া

রোগী পরিষেবা সুষ্ঠুভাবে চালনার লক্ষ্যেই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ এবং উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ নির্মল মাজি, নয়না বন্দোপাধ্যায়, স্বর্ণকমল সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা)দেবাশিস ভট্টাচার্য, স্বাস্থ্যকর্তা দেবাশিস হালদার, ডেপুটি সেক্রেটারি ডাঃ বিমলেন্দু সাহা, আইডিএ-র রাজ্য সম্পাদক ডাঃ রাজু বিশ্বাস, অধ্যক্ষ ডাঃ তপন কুমার গিরি প্রমুখ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাধু’ উদ্যোগ, ডেন্টাল কলেজ-হাসপাতালে নয়া পরিষেবায় খুশির হাওয়া

ডা. আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালের এই রোগী প্রতীক্ষালয়টি প্রায় ৪০০০ বর্গফুটের। রোগী প্রতিক্ষালয়ের পাশাপাশি একই পরিসরে থাকছে আউটডোর টিকিট কাউন্টার, বিনামুল্যে ঔষধ বিতরন কেন্দ্র, আর.এস.বি.ওয়াই কাউন্টার, রোগী অভিযোগ কেন্দ্র। রোগীকল্যাণ সমিতির অন্যতম সদস্য ডাঃ রাজু বিশ্বাস বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় হাসপাতালে রোগীদের জন্য এই পরিষেবা তালু হল।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাধু’ উদ্যোগ, ডেন্টাল কলেজ-হাসপাতালে নয়া পরিষেবায় খুশির হাওয়া

তাঁর কথায়, 'সারা রাজ‍্যজুড়ে উন্নয়নের যে জোয়ার চলছে তা ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ এবং হাসপাতালেও অব‍্যাহত। রোগী পরিষেবার উন্নতির স্বার্থে রোগী প্রতীক্ষালয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ কেন্দ্র নির্মাণ করা হল মুখ্যমন্ত্রীর উদ্যোগে।' মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ জানান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তরফে। চিকিৎসকরা খুশি এই উদ্যোগে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাধু’ উদ্যোগ, ডেন্টাল কলেজ-হাসপাতালে নয়া পরিষেবায় খুশির হাওয়া

ছাত্রসংসদের সভাপতি মহম্মদ সাবির আলি বলেন, 'হাসপাতালে এসে রোগীদের এতদিন রোদ-তাপ, ঝড়-বৃষ্টির ভোগান্তি পোহাতে হত। লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াতে হত ঝড়-বৃষ্টি-রোদ মাথায় নিয়ে। তা থেকে মুক্তি দিলেন আমাদের মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে বিশেষ উপকৃত হবেন। শুধু এই হাসপাতালেই নয়, অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও এমন নানা পরিকল্পনা নেওয়া হয়েছে পরিষেবা উন্নততর করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+