SSC Scam: রাতভর অবস্থানে চাকরিহারা শিক্ষকরা; পুলিশের লাঠি-লাথির পর এবার জোড়া FIR দায়ের

SSC Scam: চাকরি তো চলেই গিয়েছে। এবার হকের চাকরি চাইতে নেমে জুটল পুলিশের লাথি ও লাঠি। কসবায় বুধবার চাকরিহারাদের প্রতি পুলিশের নির্মম আচরণ ধরা পড়েছে। শুক্রবার কসবাকাণ্ডে উল্টে চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি অভিযোগ জেলা স্কুল পরিদর্শকের করা। দ্বিতীয় অভিযোগটি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। চাকরি চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

এদিকে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার রাতভর সল্টলেকে এসএসসি ভবনের কাছে অবস্থান বিক্ষোভ করেন শিক্ষকরা। যতক্ষণ না সঠিক সমাধান সূত্র বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত খোলা আকাশের নিচে এভাবেই বিনিদ্র রাত ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এদিকে ২২ এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ করে নোটিস সেঁটে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট।

DI OFC

বুধবার চাকরি বাতিলকাণ্ডে প্রতিবাদে রণক্ষেত্র হয় কলকাতার কসবা। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেলেন চাকরিহারারা। প্রতিবাদে গিয়ে কেউ আবার পুলিশেরই পা ধরে কান্নাকাটি করতে থাকেন। ঊর্দিধারী পুলিশকে লাথিও মারতে দেখা যায় চাকরিহারাদের উপর। নির্মমভাবে লাঠিচার্জও করে পুলিশ। রাত পেরিয়ে বৃহস্পতিবার ভোরেও অবস্থান বিক্ষোভে অনড় থাকেন চাকরিহারা শিক্ষকরা।

Take a Poll

সারারাত ফুটপাতে, খোলা আকাশের নিচেই কাটালেন চাকরিহারারা। জেলায় জেলাতেও চাকরি ফেরানোর দাবিতে আছড়ে পড়ে চাকরিহারাদের বিক্ষোভ। এবার এই ঘটনায় সাউথ সাবার্বান ডিভিশনের ডেপুটি কমিশনার (DC SSD) বিদিশা কলিতার কাছ থেকে জবাব তলব করল লালবাজার। কী এমন পরিস্থিতি তৈরি হল যে চাকরিহারারা ডিআই অফিসে ঢুকে পড়লেন? এই প্রশ্নেই জবাব চাওয়া হয় তাঁর কাছ থেকে।

এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের পাশে শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারীদের জল দিয়ে সাহায্য। রাতে সেখানে যান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও। পাশে থাকার বার্তা দিয়ে যান তিনি। প্রসঙ্গত, বুধবার কসবায় DI অফিসে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ডিআই অফিসে গেট টপকে ঢুকতেই মারমুখী হয় পুলিশ। চাকরিহারা শিক্ষককে লাথিও মারে পুলিশ। বেপরোয়া লাঠিচার্জ থেকে রেহাই পেলেন না মহিলারাও। ২ মহিলা সহ ৬ পুলিশকর্মী আহত হন। বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করা হয়েছে বলে দাবি পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+