RG Kar Hospital: ধর্ষণের বিরুদ্ধে পথে নামলেন ডোনা, প্রতিবাদ কর্মসূচিতে কন্যার সঙ্গে সামিল সৌরভও
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় দীক্ষামঞ্জরী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন কিছুক্ষণের জন্য। তবে তাঁর ডোনা প্রতিবাদ মিছিলে অংশ নিলেন। মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে পা মেলালেন প্রাক্তন ভারত অধিনায়কের স্ত্রী তথা বিখ্যাত নৃত্য শিল্পী ডোনা।
দীক্ষা মঞ্জরীর শিক্ষার্থীদের নিয়েই মিছিল আয়োজন করা হয়। কয়েকদিন আগেই দীক্ষামঞ্জরী থেকে ডাক দেওয়া হয় আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল। বড়িষা প্লেয়ার কর্নারে জমায়েত করেন মিছিলে অংশ গ্রহণকারীরা, সেখান থেকে জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের দীক্ষামঞ্জরীর সামনে এসে থামে এই মিছিল।

সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন, মেয়ে সানার সঙ্গে মোমবাতিও জ্বালালেন সৌরভ। ডোন গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে মোমবাতি জ্বালান প্রতিবাদীরা, সেখানে মেয়ের সঙ্গে উপস্থিত হন সৌরভ। তবে পুলিশি অনুমতি না থাকায় মিছিলে হাঁটতে পারেননি সৌরভ। মোমবাতি জ্বালিয়ে ফিরে যান মহারাজ।
#WATCH | Kolkata, West Bengal | Former Indian cricket team captain Sourav Ganguly along with his daughter Sana Ganguly took part in the protest against the rape-murder case at RG Kar Medical College and Hospital. pic.twitter.com/RRQoK3ZKuP
— ANI (@ANI) August 21, 2024
ডোনা সংবাদ মাধ্যমের সামনে বলেন, 'আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি, বিগত কয়েকদিন শুধু আরজি করের ঘটনাই ঘটেনি, একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছি। মহিলারা যাতে রাস্তায় নিরাপত্তা পান সেটা সুনিশ্চিত করতে হবে।
শুধু ডোনা নন, এই মিছিলে অংশ নিলেন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়, তিনিও তাঁর প্রতিবাদী বক্তব্য তুলে ধরছেন। প্রবল বৃষ্টির মধ্যেই হল পদযাত্রা। বৃষ্টিতে ভিজে পা মেলালেন সানাও। পদযাত্রা থেকে আরজি কর-কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবিও তুললেন তাঁরা।প্রতিবাদ মিছিলে ডোনা, সানা-সহ সকলে কালো পোশাক পরেছিলেন।
দীক্ষা মঞ্জরীর উদ্যেগে প্রতিবাদ মিছিলেও সৌরভের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার বিকেলেই জানা যায় পুলিশি অনুমতি না পাওয়ায় বেহালার মিছিলে পা মেলাতে পারবেন না মহারাজ। তবে তাঁর স্ত্রী কন্যা মিছিলে অংশ নিলেন। তবে সৌরভ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
#WATCH | Kolkata, West Bengal: Dona Ganguly, Odissi dancer and wife of former Indian team captain Sourav Ganguly, along with members of her dance academy hold a candlelight protest against the rape-murder case at RG Kar Medical College and Hospital. https://t.co/uWpy2Vs65d pic.twitter.com/n70NNbmgLo
— ANI (@ANI) August 21, 2024
গত শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সস্ত্রীক সৌরভ। সেখানে ডোনা জানিয়েছিলেন, ১৪ অগস্ট রাতে প্রতিবাদ মিছিলে যোগ দেবেন ভেবেছিলেন। কিন্তু মেয়ে সানা অসুস্থ থাকায় সেটা সম্ভব হয়নি।
বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। বুধবার দুপুরে ময়দানে বাংলা ক্রীড়াবিদদের প্রতিবাদ কর্মসূচিতে প্রথমে দেখা যায়নি মহারাজ। সেখানে ফুটবল হকি থেকে অন্য সব খেলার প্রাক্তিনীরা উপস্থিত ছিলেন। কিন্তু আসার কথা থাকলেও সেখানে আসেননি মহারাজ।












Click it and Unblock the Notifications