আজ লালবাজারে হাজিরা দেবেন দুই চিকিৎসক, মিছিল করে বাইরে অবস্থান করবেন জুনিয়র ডাক্তাররা

যাঁরা প্রাণ বাঁচান তাদের খুন করা হচ্ছে মারধর করা হচ্ছে। তার প্রতিবাদ করলে আবার পুলিশের নোটিস ধরানে হচ্ছে। চিকিৎসক কুনাল সরকার এবং অপূর্ব গোস্বামীকে লালবাজারে হাজিরার নোটিস ধরানো নিয়ে সরব হয়েছেন বাংলার চিকিৎসক সংগঠন।

এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন। তাঁরা জানিয়েছেন আজ একা কুণাল সরকার এবং অপূর্ব গোস্বামীরা লালবাজারে যাবেন না। চিকিৎসকরা মিছিল করে তাঁদের সঙ্গে যাবেন সেখানে। এবং যতক্ষণ না তাঁরা সেখান থেকে বেরোচ্ছেন চিকিৎসকরা লালবাজারের বাইরে অবস্থান বিক্ষোভ করবেন।

Lalbazar

চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আরজি করের ঘটনার পর চিকিৎসকদের এভাবে হেনস্থা কিছুতেই মেনে নেওয়া হবে না। এই নিয়ে সরাসরি মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তলব করা হয়েছে। চিকিৎসকদের হেনস্থা কিছুতেই মেনে নেওয়া হবে না। কোনও চিকিৎসকরে বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হলে বড় আন্দোলনে সামিল হবেন তাঁরা।

আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার চিকিৎসক কুণাল সরকার এবং অপূর্ব গোস্বামীকে গতকাল তলব করে লালবাজার। অভিযোগ আরজি কর ঘটনা নিয়ে যে কথা তাঁরা সোশ্যাল মিডিয়ায় বলেছেন সেটা ভুয়ো। অর্থাৎ ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে তাঁদের লালবাজারে তলব করা হয়েছে। এই নিয়ে এর আগে একাধিক ব্যক্তিকে তলব করেছে লালবাজার। আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য প্রচার নিয়ে বারবার সতর্ক করেছিল কলকাতা পুলিস। তারপরেও সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম ছবি থেকে শুরু করে একাধিক ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে।

তবে দুই চিকিৎসকদে লালবাজারে তলব করা নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন অন্য চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন একা কুণাল সরকার এবং অপূর্ব গোস্বামী একা যাবেন না। তাঁরা সকলেই আজ লালবাজারে মিছিল করে যাবেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিল করে ।যাবেন চিকিৎসকরা। যতক্ষণ না তাঁরা দুই চিকিৎসক বেরোচ্ছেন ততক্ষণ লালবাজারের সামনে তাঁরা অবস্থান বিক্ষোভ জারি রাখবেন বলে জানিয়েছেন।

ইতিমধ্যেই শাসলক দলের একাধিক নেতা মন্ত্রী আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিতে শুরু করে দিয়েছেন। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী চিকিৎসকদের সতর্ক করে বলেছেন কোনও রোগীর মৃত্যু হলে যে জনরোষ তাঁদের উপরে আছড়ে পড়বে তখন কিন্তু তাঁদের প্রটেকশন দিতে যাবেন না তাঁরা। ডাক্তারদের ঘেরাও করা হলে তাঁরা রক্ষা করতে যাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+