'ধর্ষকরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে! আর কতদিন', সিবিআই'য়ের উপর চাপ বাড়াতে মিছিল চিকিৎসকদের

RG Kar Hospital Protest: এখনও ধর্ষকরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর কতদিন লাগবে? আরজি কর কাণ্ডে এবার সিবিআই'য়ের উপর চাপ বাড়াতে শুরু করল জুনিয়র ডাক্তাররা। ঘটনার পর থেকে কেটে গিয়েছে ৪০ টা দিন। বৃহস্পতিবারই কর্মবিরতি তুলে নেওয়ার ডাক দেওয়া হয়। শনিবার থেকে সমস্ত মেডিক্যাল কলেজে কাজে ফিরে যাবেন চিকিৎসকরা।

আর তার আগে সিবিআই'য়ের উপর চাপ বাড়াতে বিশাল মিছিলের ডাক দেওয়া হয়। যা স্বাস্থ্য ভবনের সামনে থেকে ইতিমধ্যে শুরু হয়েছে। যাবে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স পর্যন্ত। আর এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেজন্যে সতর্ক বিধাননগর কমিশনারেট (RG Kar Hospital Protest)।

RG kar

বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোয়তায়েন করা হয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি, স্বাস্থ্য ভবনে সাফাইয়ের ডাক দিয়েছিলাম। কিছুটা করতে পেরেছি। কিছুটা পারিনি। তবে একমাস সময় দিয়েছি। থ্রেট কালচার সহ একাধিক বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও তীব্র হবে। অন্যদিকে ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে। সিবিআই তদন্তে আস্থা আছে। এখনও ধর্ষকরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর কতদিন লাগবে? সেটা জানতেই এদিন স্বাস্থ্য অভিযান বলে দাবি জুনিয়র ডাক্তারদের।

অন্যদিকে নাগরিক সমাজের একটি মিছিল বের হয়েছে এদিন হাইল্যান্ড পার্ক থেকে। দীর্ঘ ৪৩ কিমি অভয়ার বিচারের দাবিতে মশাল মিছিলের ডাক দেওয়া হয়। সেই অনুযায়ী বিশাল একটি মিছিল বের হয়েছে। যেখানে সমাজের প্রত্যেক স্তরের মানুষ আছে। যোগ দিয়েছেন বিভিন্ন চিকিৎসকরা। অন্যদিকে আরজি কর কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস সিবিআই করার প্রস্তুত নিচ্ছে বলে খবর।

এর আগে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষা করানোর প্রস্তুতি নেয় সিবিআই। কিন্তু তা সম্ভব হয়নি। এবার সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস করানোর প্রস্তুতি। আর তা গুজরাতে করানো হতে পারে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+