RG Kar Hospital Doctor Death: ৮০ দিন তো কেটে গেল, আর কবে? সিবিআই অফিসের সামনে আওয়াজ তুলছেন চিকিৎসকরা
RG Kar Hospital Doctor Death; অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার ৮০ দিন পেরিয়ে গিয়েছে! এখনও বিচার পাওয়া যায়নি। এই অবস্থায় দ্রুত বিচারের দাবিতে সিবিআই দফতর অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের। আর এই মিছিলে একাধিক নাগরিক সংগঠনও যোগ দিয়েছে। পা মেলাচ্ছেন বহু সাধারণ মানুষও। মশাল হাতেই সল্টলেকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাবেন চিকিৎসকরা।
জানা যাচ্ছে, মিছিল শেষে (RG Kar Hospital Doctor Death) একটি দল সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে বিচারের দাবি জানাতে পারেন। তবে সিজিও কমপ্লেক্স একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। গেটের বাইরে বিশাল নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এমনকি কেউ যাতে না ঢুকতে পারে সেজন্য ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গোটা এলাকা। অন্যদিকে সিবিআই দফতরের ভিতরে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে রাখা হয়েছে।

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের (RG Kar Hospital Doctor Death) দাবি, অভয়াকে ধর্ষণ এবং নৃশংস ভাবে খুনের ঘটনায় ৮০ দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও বিচার পাওয়া গেল না। যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে শুধু নাম রয়েছে সঞ্জয়ের। এই অবস্থায় সিবিআই'য়ের জমা দেওয়া চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এভাবে চললে সিবিআই'য়ের উপরেও আর আস্থা থাকবে না। ফলে দ্রুত বিচারের দাবিতেই এই অভিযান বলেও এদিন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
এরপরেও বিচার না মিললে আগামীদিনে আরও বৃহত আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি। অন্যদিকে আজও মিছিল থেকে বিচারের দাবিতে লাগাতার স্লোগান উঠছে। স্পষ্ট বক্তব্য, তিন মাস হতে চলল কোনও হেলদোল নেই। একী অবস্থা! বিচার না পাওয়া পর্যন্ত এভাবে রাস্তায় আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের। বলে রাখা প্রয়োজন, গত ৯ অগাস্ট কর্তব্যরত অবস্থায় আরজি কর হাসপাতালের মধ্যেই এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে।
আর এরপর থেকেই উত্তাল বাংলা। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা (RG Kar Hospital Doctor Death) । পথে নেমে প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। কখনও অবস্থান বিক্ষোভ তো কখনও আমরণ অনশন করে অভয়ার বিচার সহ একাধিক দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যা নিয়ে প্রবল চাপের পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই অবস্থায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে বইতঘক হয় প্রশাসনিক প্রধানের সঙ্গে।












Click it and Unblock the Notifications