RG Kar Doctor Death: অভয়া-কাণ্ডে কেটে গেল তিনমাস, কোথায় বিচার? প্রশ্ন তুলে ফের পথে চিকিৎসকরা
RG Kar Doctor Death: আরজি করে ধর্ষণ এবং খুনের মামলার ৯০ দিন! কেটে গেল তিনমাস। কিন্তু এখনও বিচার অধরা। এমনকি যেভাবে সিবিআই তদন্ত করছে তা সন্তোষজনক নয়। এই অবস্থায় ফের একবার পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা (Doctor Protest)। আজ শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। যেখানে নাগরিক সমাজকেও আহ্বান জানানো হয়েছে। থাকতে পারে অভয়ার মা-বাবাও।
পাশাপাশি মেডিক্যাল কলেজ এবং অন্যান্য রক্তদান শিবির সহ একাধিক কর্মসুচির ডাক দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসকদের তরফে 'দ্রোহের গ্যালারি' করা হবে। যেখানে বিভিন্ন ছবি, পোস্টার প্রদর্শিত হবে (RG Kar Doctor Death) ।

চিকিৎসকরা জানিয়েছেন, বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা পথেই থাকবেন। এমনকি আজকের মিছিল থেকেই কীভাবে আন্দোলনকে আরও তীব্র করা যায় সে বিষয়ে মতামত নেওয়া হবে বলে জানানো হয়েছে (RG Kar Doctor Death)।
এভাবে পরিস্থিতি চলতে থাকলে ফের একবার আন্দোলনকে আরও তীব্র করার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে রক্তাত্ব অবস্থায় অভয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে ধর্ষণের। যদিও অস্বাভাবিক মৃত্যু বলে প্রথম অভিযোগ দায়ের করে পুলিশ। যা নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও এই ঘটনা যে ধর্ষণ করেই খুন তা পরে আরও স্পষ্ট হয়। খোদ কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে বাংলা।
লাগাতার কর্মবিরতি শুরু হয় সরকারি হাসপাতালগুলিতে। প্রতিবাদ-আন্দোলনে মুখরিত হয় কলকাতার রাজপথ। পুলিশের উপরআস্থা হারিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। যেখানে সিবিআই'য়ের দাবি জানানো হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে ঘটনার তদন্তভার সিবিআই'য়ের হাতেই তুলে দেওয়া হাইকোর্ট। যদিও ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়র সঞ্জয়কে গ্রেফতার করে সিবিআই।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করা হয়। যদিও আন্দোলনকারী চিকিৎসকরা বৃহৎ ষড়যন্ত্রের অভিযোগ তোলে। ধৃত সঞ্জয় নয়, এর পিছনে আরও মাথা আছে বলে অভিযোগ ওঠে। আর এহেন অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে কেটে গিয়েছে তিনমাস। এখনও বিচার পেল না অভয়া। আর এখানেই সবার একটাই প্রশ্ন, কবে মিলবে বিচার?
এদিন সন্ধ্যায় এই মিছিল (RG Kar Doctor Death) ঘিরে তীব্র যানজটের আশঙ্কা শহর এবং শহরতলিতে।












Click it and Unblock the Notifications