RG Kar Hospital Doctor Protest: সদর্থক বার্তা দেওয়া হয়নি, অবস্থান চলবে, স্পষ্ট জানালেন আন্দোলনরত চিকিৎসকরা
RG Kar Hospital Doctor Protest: ই-মেলে কোনও সদর্থক বার্তা দেওয়া হয়নি। এমনকি নবান্নের তরফেও কোনও ইমেল তাঁদের কাছে আসেনি বলে জানালেন আন্দোলন জুনিয়ার চিকিৎসকরা। ফলে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন যেমন চলছে তা চলবে বলে জানিয়ে দেওয়া হল।
অন্যদিকে এদিন প্রায় সাড়ে ৭ টা পর্যন্ত প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করে নবান্ন ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে ফের কী বৈঠকের সম্ভাবনা আছে? তা এখনও স্পষ্ট নয়। এই অবস্থায় স্বাস্থ্য ক্ষেত্রে অব্যাহত থাকল জটিলতা। এমনটাই মত রাজনৈতিকমহলের (RG Kar Hospital Doctor Protest) ।

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ সহ একাধিক দাবিতে আজ মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। জুনিয়ার ডাক্তারদের এই অভিযানের কয়েক ঘন্টা কেটে গিয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। কোনও সুনিশ্চিত পদক্ষেপ ছাড়া কোনও ভাবে এবার মাটি ছাড়বেন না বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
আর এর মধ্যেই নবান্নের তরফে বৈঠকের বার্তা দিয়ে একটি ইমেল পাঠানো হয় আন্দোলনকারী ডাক্তারদের সংগঠনকে।খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন বলে খবর। যদিও সেই ইমেলে সাড়া দেওয়ার কোনও প্রয়োজন মনে করলেন না ডাক্তাররা। এমনকি নবান্নের ডাকে সাড়া দিয়ে বৈঠকেও গেলেন না।
পরে সাংবাদিক বৈঠক করে জুনিয়ার ডাক্তারদের দাবি, নবান্নের তরফে কোনও মেল পাঠানো হয়নি। আমরা যে মেল পেয়েছি তা হল স্বাস্থ্য সচিবের। যার বিরুদ্ধে অভিযোগ, তিনিই আমাদের মেল করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। আর তা সম্পূর্ণ অপমানজনক বলে দাবি।
শুধু তাই নয়, এতে আন্দোলনের স্পিরিট নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ। এমনকি যে সমস্ত দাবি করা হয়েছিল সেই বিষয়েও কোনও বার্তা দেওয়া হয়নি। ফলে সেখানে যাওয়ার কোনও প্রশ্ন নেই বলেও এদিন মন্তব্য করেছেন জুনিয়ার ডাক্তাররা। পাশাপাশি ইমেলের ভাষা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
দাবি, ইমেলে রেসপেক্টেড স্যার হিসাবে বলা হয়েছে। কিন্তু বহু মহিলারাও এই লড়াই'তে আছেন। ফলে এমন মেল অপমানজনক। অন্যদিকে ইমেলে ১০ জনের ছোট প্রতিনিধি দলের কথা বলা হয়েছে। এই আন্দোলন সমবেত। এমন সংখ্যা উল্লেখ করা নিয়েও আপত্তি জুনিয়ার ডাক্তারদের। ফলে শান্তিপূর্ণ অবস্থান চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনেই যে তাঁরা রাতে অবস্থান করছেন তা স্পষ্ট আন্দোলনকারীদের কথায়। অন্যদিকে এই কর্মসূচি ঘিরে যাতে কোনও ঘটনা না ঘটে সেজন্য সতর্ক পুলিশ। বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে কমিশনারেটের তরফে।












Click it and Unblock the Notifications