করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে কয়েকদফা দাবি চিকিৎসকদের সংগঠনের
করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের কয়েক দফা আবেদন জানাল রাজ্যের চিকিৎসকদের অন্যতম সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

আজ, শনিবার মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে যে দাবিগুলি তাঁরা তুলেছেন সেগুলির মধ্যে অন্যতম হল-
- রাজ্যের করোনা পরিস্থিতি বুঝতে আরও বেশি করে করোনা পরীক্ষার উপরে জোর দেওয়া।
- সমস্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের জন্য গুণগত মানের পিপিই-র ব্যবস্থা করা।
- স্বাস্থ্যকর্মীদের সামাজিকভাবে যে কোনও বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
- করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বা ইনসেন্টিভের ব্যবস্থা করা।
- স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা ইত্যাদি।
অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তনীদের সংগঠন ইতিমধ্যেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিখরচায় পিপিই এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরজ্ঞাম সরবরাহ শুরু করেছে।












Click it and Unblock the Notifications