RG Kar Hospital: কলকাতা পুলিশ নয়, মোতায়েন হোক কেন্দ্রীয় বাহিনী! অধ্যক্ষকে ঘিরে ব্যাপক বিক্ষোভ আরজি করে

RG Kar Hospital Incident: নতুন করে ফের বিক্ষোভ আরজি কর হাসপাতালে। অধ্যক্ষা সুহৃদা পালকে ঘিরে বিক্ষোভ নার্সিং স্টাফদের। বুধবার রাতের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা রয়েছে হাসপাতাল চত্বরে। এর মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন নার্সিং স্টাফরা। তাঁদের পাশে দাঁড়ান অবস্থানরত জুনিয়ার চিকিৎসকরাও। আর সেখানে নব নিযুক্ত অধ্যক্ষা সুহৃদা পাল পৌঁছতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তাঁকে একেবারে ঘিরে ধরে চলে বিক্ষোভ কর্মসূচি।

তাঁদের একটাই দাবি, পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। আর তা দেওয়া না হলে জুনিয়ার চিকিৎসকদের মতো তাঁরাও এবার কর্মবিরতিতে যাবেন। ফলে আরও জটিল হতে পারে আরজি কর হাসপাতালের চিকিতসা (RG Kar Hospital Incident) পরিষেবা। বিক্ষোভরত নার্সদের দাবি, হাসপাতালের মধ্যে কোনও নিরাপত্তা নেই। বুধবার রাতে পুলিশের অঙ্গুলি হেলনেই এই হামলা হয়েছে বলে দাবি।

RG KAR1

শুধু তাই নয়, ঘটনার সময় হাসপাতাল চত্বর (RG Kar Hospital Incident) জুড়ে একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রাণ বাঁচাতে শৌচালয়ে গিয়ে লুকাতে হয়। কিন্তু ঘটনার সময় কোনও পুলিশকে দেখা যায়নি বলে অভিযোগ। পুলিশকে প্রাণভয়ে পালাতে হয়েছে। এই অবস্থায় কীভাবে পুলিশ নিরাপত্তা দেবে? প্রশ্ন নার্সদের। এই অবস্থায় হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি তোলেন তাঁরা।

তবে কলকাতা পুলিশ নয়, হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হচ্ছে। আর তা না দিলে জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে তাঁরাও আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি নার্সিং স্টাফদের। এমনকি কর্মবিরতির পথেও যাবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে বুধবার রাতের ঘটনার পর থেকে ততপর কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কলকাতা পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে ধৃতদের জেরা করে ঘটনা সূত্রে পৌঁছানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। দফায় দফায় ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ঘটনার পরেই অভিযুক্তদের ছবি প্রকাশ করে সন্ধান চেয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। যেখানে চিহ্নিতদের সন্ধান থাকলে যেন সরাসরি কিংবা থানার মাধ্যমে পুলিশকে জানানো হয় সেই আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Incident) নিরাপত্তাও আরও বাড়ানো হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+