RG Kar Hospital Doctor Death: 'অবিচারের ৩০ দিন', বিচার কই? রাজ্যপালের কাছে গেলেন ডাক্তাররা
RG Kar Hospital Doctor Death: অবিচারের ৩০ দিন! এখনও মেলেনি বিচার। দীর্ঘায়িত হচ্ছে সিবিআই তদন্ত। এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দের হস্তক্ষেপ দাবি করলেন ডাক্তাররা। আর সেই দাবিতেই এদিন জয়েন্ট ডাক্তার ফোরামস সংগঠনের তরফে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়।
কিন্তু সেই মিছিল রাজভবনে পৌঁছানোর আগেই রানী রাসমনি রোডে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। আর এরপরেই সেখানে অবস্থানে বসে পড়েন চিকিৎসকরা। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও শেষমেশ চিকিৎসকদের বেশ কয়েকজন প্রতিনিধি দল পরে রাজভবনে গিয়ে ডেপুটেশন দেন বলে জানা যাচ্ছে (RG Kar Hospital Doctor Death) ।

তবে বাংলার রাজ্যপাল ছিলেন না বলেই জানা যাচ্ছে। অফিসে সেই ডেপুটেশন দিয়ে আসেন। আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ। তীব্র হচ্ছে প্রতিবাদ। দিনের পর দিন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিচারের দাবিতে রাত দখল করছেন মহিলারা। চাপ বাড়ছে তৃণমূল সরকারের। এই অবস্থায় আজ বিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দের কাছেও ডেপুটেশন দেওয়ার কথা ছিল ডাক্তারদের।
সেই মতো নীল রতন সরকার হাসপাতাল থেকে একটি মিছিল বের হয়। যেখানে চিকিৎসকদের পাশাপাশি নবিভিন্ন হাসপাতালের নার্সরাও যোগ দেন। বিচারের দাবিতে ৭০ উর্ধ বহু বয়স্ক চিকিৎসককেও এদিন হাঁটতে দেখা গিয়েছে। আর এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক ছিল পুলিশ। আগে থেকেই রানী রাসমনি রোডে ব্যারিকেট করে রাখা হয়।
জানা যায়, মিছিল সেখানে পইউছতেই আটকে দেওয়া হয়। এরপর সেখানেই চিকিৎসকরা অবস্থানে বসে পড়ে। অন্যদিকে জানা যায়, এদিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস ছিলেন না। একটি বিশেষ কাজে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। তাই এদিন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি রাজ্যপাল।
কিন্তু ৫ সদস্যের একটি দল রাজভবনে উদ্দেশ্যে রওনা দেয়। এবং ডেপুটেশন জমা দিয়ে আসেন। তবে সময় দিয়েও রাজ্যপাল মুম্বই চলে যাওয়ায় এদিন ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশ। অন্যদিকে এদিন কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতিবাদ জানান উত্তর মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাঁদের দাবি, আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি। একই সঙ্গে নিরাপত্তার দাবিও জানানো হয়েছে (RG Kar Hospital Doctor Death) ।












Click it and Unblock the Notifications