অভিজাত সাউথ সিটি আবাসনে চিকিৎসকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ
অভিজাত সাউথ সিটি আবাসনে এক মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বাঁধল।
অভিজাত সাউথ সিটি আবাসনে এক মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে রহস্য দানা বাঁধল। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ চক্ষু বিশেষজ্ঞ শ্রীময়ী চট্টোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকে।

সোমবার বিকেলে শ্রীময়ীর স্বামী সন্দীপ চট্টোপাধ্যায় সাউথ সিটির টাওয়ার ফোরের ৫ ডি ফ্ল্যাটে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকিতে দরজা না খোলায় তিনি দরজা ভেঙে ঘরে ঢোকেন। এরপরই জানলার গ্রিলের সঙ্গে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপরই যাদবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
কিন্তু জানলার গ্রিলে ফাঁস দিয়ে তিনি কীভাবে আত্মহত্যা করতে পারেন তা নিয়ে খটকা রয়েছে পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাড়ির ফাঁস দিয়ে ঝুলছিল শ্রীময়ী চট্টোপাধ্যায়ের দেহ। আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে মেয়েকে নিয়ে একাই থাকতেন শ্রীময়ী। এদিকে এই ঘটনায় একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি শ্রীময়ী।












Click it and Unblock the Notifications