RG Kar Hospital: বড় ধাক্কা, বাতিল হচ্ছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন? কী বলছে মেডিক্যাল কাউন্সিল

RG Kar Hospital Doctor Death: বড় ধাক্কা আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বাতিল করা হচ্ছে রেজিস্ট্রেশন। গত কয়েকদিন আগেই তাঁকে শোকজ করে চিঠি পাঠায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কিন্তু সে বিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি বলেই খবর।

আর এরপরেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে। আর এহেন সিদ্ধান্ত যথেষ্ট বড় বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের কাছেও বড় ধাক্কা (RG Kar Hospital Doctor Death) ।

RG Kar Hospital Doctor Death

চিকিৎসকদের কাছে রেজিস্ট্রেশন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। যা রাজ্য মেডিক্যাল কাউন্সিল দেয়। আর এই নম্বর না থাকলে চিকিৎসা করা সম্ভব হয় না চিকিৎসকদের। এবার সেই রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বলে রাখা প্রয়োজন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ পদে থাকাকালীন একাধিক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। টেণ্ডার দুর্নীতি সহ একের পর এক তোলাবাজির অভিযোগ। এমনকি হাসপাতালের বর্জ্য বিক্রিরও অভিযোগ সামনে আসছে সন্দীপ ঘোষের।

এমনকি হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা সন্দীপ ঘোষ আড়াল করার চেষ্টার অভিযোগও উঠতে শুরু করেছে। এমনকি তথ্য প্রমাণের অভিযোগকে গ্রেফতারও করেছে সিবিআই। এই অবস্থায় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কেন বাতিল করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে সন্দীপ ঘোষকে শোকজ করে একটি চিঠি পাঠানো হয়। কেন তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে না সে বিষয়ে জানতে চেয়ে সেই চিঠি দেওয়া হয়।

এজন্য নির্ধারিত একটি সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময় বেশ কিছু দিন কেটে গিয়েছে। কিন্ত্যু এরপরেও এই বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কেন এমন অচলাবস্তা তা নিয়ে প্রশ্ন তৈরি ওঠে। অবশেষে জানা যাচ্ছে, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে। বৃহস্পতিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে কাউন্সিল। বলে রাখা প্রয়োজন, খুন-ধর্ষণ মামলার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলাতেও সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+