আলিপুর সংশোধনাগার এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে এবার জেলাশাসকও
আলিপুর সংশোধনাগারের পার্শ্ববর্তী এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক ওয়াই রত্নাকার রাও। সামিল হয়েছিলেন তৃণমূল নেতা প্রতাপ সাহা।
আলিপুর সংশোধনাগারের পার্শ্ববর্তী এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক ওয়াই রত্নাকার রাও। সামিল হয়েছিলেন তৃণমূল নেতা প্রতাপ সাহাও।

আলিপুর সংশোধনাগারের পিছনে স্বামী বিবেকানন্দ কলোনি, কল্পতরু কলোনি, বড়তলা কলোনি। কলোনিগুলির বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন এলাকায় জঙ্গল ও নর্দমা পরিষ্কার হচ্ছে না। জঙ্গল ও নর্দমা পরিষ্কার করার উদ্যোগেই শনিবার সামিল হলেন জেলাশাসক ওয়াই রত্নাকার রাও। কলোনিবাসীদের মশা মারার ওষুধও দেওয়া হয়।

কলোনিবাসীদের অভিযোগ, পূর্ত দফতরে জানিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা প্রতাপ সাহা। এদিনের এলাকা পরিষ্কারের উদ্যোগে সামিল হয়েছিলেন তিনিও। ডেঙ্গির প্রকোপ না কমা পর্যন্ত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ চালানোর দাবি করেছেন কলোনিবাসীরা।












Click it and Unblock the Notifications