পঞ্চায়েত মামলা সিঙ্গল বেঞ্চেই! সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের, তৃণমূলকে কী প্রশ্ন আদালতের, জেনে নিন

পঞ্চায়েত মামলা শুনানি হবে সিঙ্গল বেঞ্চেই। সোমবার এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তির কথা বলেছে ডিভিশন বেঞ্চ।

পঞ্চায়েত মামলা শুনানি হবে সিঙ্গল বেঞ্চেই। সোমবার এমনই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তির কথা বলেছে ডিভিশন বেঞ্চ। প্রয়োজনে প্রত্যেক দিন শুনানি করতে হবে। জানিয়েছে ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার দুপুর দুটোয় ফের এই মামলার শুনানি হবে সিঙ্গল বেঞ্চে।

পঞ্চায়েত মামলা সিঙ্গল বেঞ্চেই! সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের, তৃণমূলকে কী প্রশ্ন আদালতের

সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ পঞ্চায়েত মামলার শুনানি শুরু হয়। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। শুরুতেই হাজির তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সিঙ্গল বেঞ্চের অন্তবর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে কেন ডিভিশন বেঞ্চে গিয়েছে তৃণমূল। একই পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনেরও। কেন তৃণমূল সরাসরি ডিভিশন বেঞ্চে গেল সেই প্রশ্ন করেন বিচারপতিরা। এর উত্তরও দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুনানির সময় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্যের কাছে জানতে চান রাজনৈতিক দলগুলি যে অভিযোগ করেছিল, তাকে কি যথাযোগ্য মনে করেন। একইসঙ্গে তাঁর প্রশ্ন ছিল নির্বাচন কমিশন কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সঠিকভাবে পালন করা হয়েছে কিনা সেই প্রশ্নও করেন বিচারপতি।
বিচারপতিরা জানতে চান, নির্দেশিকা জারি করেও কেন তা প্রত্যাহার করা হল। প্রশ্নের উত্তরে কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য জানান, তিনি পঞ্চায়েতের আইন ভাল জানেন না। হাইকোর্ট বলে, একজন নির্বাচন কমিশনের সচিবের আইন জানাটা জরুরি।

বিচারপতিরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চান পঞ্চায়েতের মেয়াদ কবে শেষ হচ্ছে। নির্বাচন কমিশন জানায় অগাস্টে শেষ হচ্ছে মেয়াদ। তৃণমূল কংগ্রেসের দাবিতে কমিশন সহমত কিনা জানতে চান বিচারপতিরা।

সকাল থেকেই আদালতে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। হাজির ছিলেন সিপিএম নেতা রবীন দেব। হাজির ছিলেন সমীর পুততুণ্ড, অনুরাধা পুততুণ্ডরাও।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে অশান্তির জেরে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি, সিপিএম, কংগ্রেস। ভোট প্রক্রিয়ার ওপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

এদিন সিঙ্গল বেঞ্চেও পঞ্চায়েত মামলার শুনানি ছিল। সেখানে পঞ্চায়েতের ভোট প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ মঙ্গলবার দুপুর পর্যন্ত বাড়িয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের রায়েই পরেই তাঁর রায় দেবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+