এইভাবেই গান্ধীজির মূর্তির অবমাননা, উত্তেজনা বেহালার সেনপল্লীতে, দেখুন ভিডিও
মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননার অভিযোগ বেহালায়। সেনপল্লীতে বুধবার সকালে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। ঘটনায় তৃণমূলের অভিযোগের তির বিজেপির দিকে।
মহাত্মা গান্ধীর মূর্তি অবমাননার অভিযোগ বেহালায়। সেনপল্লীতে বুধবার সকালে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। ঘটনায় তৃণমূলের অভিযোগের তির বিজেপির দিকে।

কদর্যভাবে গান্ধী মূর্তির অবমাননা। বুধবার সকালে বেহালার সেনপল্লীতে গান্ধী মূর্তিতে রক্ত মাখা অবস্থায় দেখতে পাওয়া যায়। সামনে এসইউসির ব্যানার টানিয়ে তাতেও রক্ত মাখিয়ে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপিই এই কাজ করেছে। এসইউসিকে দায়ী করতে তাদের ব্যানারেও রক্ত মাখানো হয়। যদিও বিজেপির নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

Click it and Unblock the Notifications