বাংলায় ৪০০ মিনি কাশ্মীর রয়েছে! কলকাতায় বসে মুখ্যমন্ত্রীর সমালোচনা বিবেক অগ্নিহোত্রীর
"কাশ্মীরের ইয়াসিন মল্লিক বলেছিলেন, ভারতে ৫০০ কাশ্মীর বানাবেন। কিন্তু সেই ৫০০ কাশ্মীর কোথায় জানি না, তবে ভারতে ৩০০-৪০০ মিনি কাশ্মীর আছে। আর তা আছে এই বাংলাতেই।"
বাংলায় বসে বাংলার পরিবেশ নিন্দা করলেন বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সরাসরি মুখ্যমন্রীংল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি অভিযোগ করেন। দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী হিংসার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারেননি সঠিকভাবে।
রবিবার কলকাতার জাদুঘরে একটি অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি সেখানেই, বাংলায় ৩০০ থেকে ৪০০টি মিনি কাশ্মীর আছে। সেখানে রয়েছে হিংসার পরিবেশ। তিনি তাই বাংলার এসে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারেন না। এ জন্য তিনি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলেন।

বিবেক অভিযোগ করেন, তিনি সবপ্রান্তে যেতে পারেন না বাংলার। সেখানে আক্রান্তের সম্ভাবনা থাকে। তাঁর কথায়, কাশ্মীরের ইয়াসিন মল্লিক বলেছিলেন, ভারতে ৫০০ কাশ্মীর বানাবেন। কিন্তু সেই ৫০০ কাশ্মীর কোথায় জানি না, তবে ভারতে ৩০০-৪০০ মিনি কাশ্মীর আছে। আর তা আছে এই বাংলাতেই।
বিবেক অগ্নিহোত্রীর দাবি, বাংলা কাশ্মীর হয়ে যাওয়ার আগে বাংলার মানুষের কথা, বাংলার কথা, সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই। বিবেক অগ্নিহোত্রীর এই বক্তব্য নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি কাশ্মীর বলতে কী বোঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যায় নানা রাজনীতিবিদ নানা ব্যাখ্যা দিয়েছেন।
বিজেপি নেতা এ কথা প্রায়ই বলেন যে, মমতা বন্যোবিপাধ্যায়ের আমলে বাংলা কাশ্মীর হয়ে গিয়েছে। এখন সেই কথার প্রতিধ্বনি শোনা গেল মুম্বইয়ের বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কণ্ঠে। তিনি বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে সেই সত্ত্বা থেকেই তিনি বাংলার বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
অনুষ্ঠান শেষে বিবেক আক্ষেপ করে বলেন, বাংলার বহু জায়গায় আমি যেতে পারি না। সেখানে নিরাপত্তাজনিত সমস্যা হয়। বাংলার মুখ্যমন্ত্রী এখানকার হিংসা পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিবেকর অগ্নিহোত্রী ছাড়াও বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেন আর এক বিশিষ্ট অভিনেতা অনুপম খের।
পদ্মশিবির ঘনিষ্ঠ এই অভিনেতা সোমবার শান্তিনিকেতনে যাবেন। সেই প্রসঙ্গ উত্থাপন করে অনুপম খের জানান, শান্তিনিকেতনের পরিস্থিতিও ভালো নয়। তবে তিনি ভয় পান না। ফলে বাংলার কোথাও যেতে তার সংশয় নেই। এদিন বিবেক অগ্নিহোত্রী ও অনুপম খেরের সমালোচনা করেছেন বাংলার রাজনৈতিক নেতা থেকে শুরু করে সংস্কৃতি জগতের মানুষজন। বিশেষ করে বিবেক অগ্নিহোত্রীর কথায় বাংলা ব্যথিত। তাঁর কথা কাশ্মীরের অপমান, বাংলার অপমান, সর্বোপতি দেশের অপমান বলে ব্যাখ্যা করেন বঙ্গের বিশিষ্ট পরিচালন অরিন্দম শীল।












Click it and Unblock the Notifications