Local Train: ডায়মন্ড হারবার লোকালে আগুন, বিঘ্নিত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল
রবিবারে দুপুরে শিয়ালদ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। ডায়মন্ডহারবার লোকালের চাকা থেকে আগুনের ফুলকি দেখা গিয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। ফলে সেই লাইনে ট্রেন চলাচল করতে পারছে না।
যাত্রীরাই প্রথমে আগুনের ফুলকি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গে চেন টেনে ট্রেনটিকে থামানো হয়। অনেকেই হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে এসে চিৎকার শুরু করে দেন। সুভাষগ্রাম স্টেশনের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়। আরপিএফ ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়। বড় কিছু ঘটার আগেই আগুন নিভিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যহত হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে শিয়ালদহ, কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল করছে না বলে জানা গিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও জানানো হয়নি। এদিকে গতকাল এবং রবিবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার জেরে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। সামনেই পুজো। সেকারণে শনিবার এবং রবিবার শহরে ভিড় থাকবে। যাত্রীরা যাতায়াত করবেন ভালমতোই। তার মধ্যে একের পর এক ট্রেন বাতিলের জেরে বাকি ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। তার মধ্যে আবার এই ঘটনায় আরও ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
গতক কয়েক মাস ধরে একাধিক লাইনে কাজের কারণে শিয়ালদহ এবং হাওড়া শাখায় লোকাল ট্রেন পরিষেবা ব্যহত হচ্ছ। একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। একাধিক। চরম নাজেহাল হচ্ছেন যাত্রীরা। তাঁরা নানা ভাবে সমস্যায় পড়ছেন। বিশেষ করে নিত্যযাত্রীরা নানা ভাবে সমস্যায় পড়ছেন। প্রতিদিন শহরতলী থেকে অজস্র মানুষ আসেন কলকাতা শহরে রুটি রুজির জন্য। তার জন্য ট্রেন পরিষেবার উপরেই ভরসা করেন তাঁরা। সেই ট্রেন পরিষেবাতেও এতো সমস্যা তৈরি হয়েছে যে তাঁরা কিছুতেই নিশ্চিন্তে গন্তব্য পৌঁছতে পারছেন না।












Click it and Unblock the Notifications