১৮০ ডিগ্রি ঘুরে গেলেন দিলীপ! প্লাল্টি খেয়ে দিলেন বিতর্কিত মন্তব্যের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা
বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান বলে মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান বলে মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। সৌজন্যে অচিরেই বদলে গেল কটাক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা স্বপ্নই রয়ে যাবে মুখ্যমন্ত্রীর।

শনিবারের মন্তব্যের পর দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েন দিলীপ ঘোষ। তারপরই রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলা থেকে যদি কেউ প্রধানমন্ত্রী হন, তবে তাঁকে অবশ্যই শুভেচ্ছা জানাব। মমতা বন্দ্যোপাধ্যায় হলে, তাঁকেও শুভেচ্ছা জানাব একইভাবে। কিন্তু তাঁর স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।
দিলীপ ঘোষ এদিন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখুন। তাতে কোনও আপত্তি নেই আমাদের। কিন্তু যতদিন প্রধানমন্ত্রী আছেন মোদী, ততদিন তাঁর কোনও সুযোগ নেই। তিনি বলেন, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি সৌজন্যের রাজনীতি পছন্দ করি। তাই মুখ্যমন্ত্রীর জন্মদিনে সৌজন্যে দেখিয়েছি মাত্র।
দিলীপ ঘোষ বলেন, অনেকে আমার মন্তব্যকে নিয়ে রাজনীতি করছেন। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তৃণমূল রাজ্যের বাইকে আসনই পাবে না, তাহলে জিতবে কী করে, কী করে প্রধানমন্ত্রী হবেন মমতা, আমি বলতে চেয়েছি বাঙালি প্রধানমন্ত্রী হলে শুভেচ্ছা জানাবেন। এই মন্তব্য একেবারেই বাংলার আবেগ থেকে, এখানে রাজনীতির স্থান নেই। আসন-অঙ্কে মমতার কোনও জায়াগাই নেই দিল্লির রাজনীতিতে।












Click it and Unblock the Notifications