বাংলাকে আফগানিস্তান বানাচ্ছে তৃণমূল! কালীঘাটেই সীমিত হয়ে যাবেন মমতা, তীব্র আক্রমণ দিলীপের

এই মুখ্যমন্ত্রী আর বেশিদিন সরকার চালাতে পারবেন না। এদিন প্রাতর্ভ্রমণে ইকো পার্কে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এই সরকারকে না সরালে মানুষের কপালে অশেষ দুঃখ আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

কুড়মি সমাজকে বিপথে পরিচালনার চেষ্টা বন্ধ করুন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনটাই বললেন দিলীপ ঘোষ। প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়মি আন্দোলনকারীদের উদ্দেশে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন। তিনি বলেন, দিলীপ ঘোষ জঙ্গলমহলের মানুষ, ওই এলাকা চেনে, জানে। তিনি কটাক্ষ করে বলেন কালীঘাটে বসে বলে দিচ্ছে জঙ্গলমহল হাসছে।

বাংলাকে আফগানিস্তান বানাচ্ছে তৃণমূল! কালীঘাটেই সীমিত হয়ে যাবেন মমতা, তীব্র আক্রমণ দিলীপের

মোদী-শাহ কি দিলীপ ঘোষের হয়ে ক্ষমা চাইবেন, এই প্রশ্নের উত্তরে বিজেপি নেতা বলেন, বিজেপি অনৈতিক কাজ করে না। তাই কারও কাছে ক্ষমা চায় না। তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিদিনই তারা কিছু না কিছু করে আর ক্ষমা চায়। তিনি পাল্টা প্রশ্ন করেন কেষ্ট কিংবা পার্থর জন্য কি তারা ক্ষমা চেয়েছে? ওদের ডাকাত তৈরি করেছে কে, প্রশ্ন দিলীপ ঘোষের।

অনুব্রত মণ্ডলের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ইডি-সিবিআই প্রায় ৫০০ কোটির সম্পত্তি দেখিয়েছে। পুরোটাই বাজেয়াপ্ত করতে হবে। বাকি যেসব নেতা এইসব অনৈতিক কাজে যুক্ত তাদের সবার সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলে ঢোকাতে হবে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

বুধবার ভর সন্ধেয় ব্যারাকপুরে দুষ্কৃতী হামলায় সোনার দোকানের মালিকের ছেলের মৃত্যু প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্য জুড়ে বোমা-বন্দুকের খেলা চলছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি। তৃণমূল পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃতভাবে আফগানিস্তান বানাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাকে আফগানিস্তান বানাচ্ছে তৃণমূল! কালীঘাটেই সীমিত হয়ে যাবেন মমতা, তীব্র আক্রমণ দিলীপের

মুখ্যমন্ত্রীর এগরায় যাওয়ার সিদ্ধান্ত বদল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আসলে ওদের যাওয়ার মুখ নেই। কিছু সিনিয়র নেতা গিয়েছিল, সেখানে চোর স্লোগান শুনে ফিরে আসতে হয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কোন হিম্নতে যাবেন, প্রশ্ন করেন তিনি। তিনি আরও বলেন, ধীরে ধীরে কলকাতা আর কালীঘাটের মধ্যে সীমিত হয়ে যাবেন তিনি। কোথাও বেরোতে পারবেন না।

দিলীপ ঘোষ আরও বলেন, এই মুখ্যমন্ত্রী বেশিদিন সরকার বা প্রশাসন চালাতে পারবেন না। পরিবার দুর্নীতিতে লিপ্ত। পুলিশেও দুর্নীতিতে ভরে গিয়েছে। ছোট নেতা থেকে আধিকারিক সবাই দুর্নীতে যুক্ত হয়ে পড়েছেন। এইভাবে কোনও প্রশাসন চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন সার্বিকভাবে সরকার পতনের দিকে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+