চিঠি-যুদ্ধ জারি, অভিষেককে মানহানির মামলার হুমকি দিলীপের
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আইনি যুদ্ধে নামার হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিষেকের পাঠানো আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে পাল্টা নোটিশ পাঠালেন তিনি।
কলকাতা, ১১ এপ্রিল : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আইনি যুদ্ধে নামার হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিষেকের পাঠানো আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে পাল্টা নোটিশ পাঠালেন তিনি। দিলীপবাবুর পাল্টা হুঁশিয়ারি, সাতদিনের মধ্যে অভিষেক তাঁর বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। প্রয়োজনে মানহানির হামলা করা হবে অভিষেকের বিরুদ্ধে।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংকে অভিষেকের শ্বশুর বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের পরই অভিষেক আইনি নোটিশ পাঠান। মানহানির মামলার হুঁশিয়ারি দেন। পরিপ্রক্ষিতে দিলীপ ঘোষ বলেছিলেন তাহলে আদালতেই আমি এর জবাব দেব। সেইমতোই দিলীপবাবু পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দেন।

তাঁর আইনজীবী পার্থ ঘোষ বলেন, কে ডি সিং যদি তাঁর শ্বশুরবাড়ি সম্পর্কিত আত্মীয় না হন, তাঁর তো সম্মানহানির কোনও প্রশ্নই নেই। তাহলে কেন মানহানির মামলা করার হুমকি দিয়ে নোটিশ পাঠালেন তিনি? উল্লেখ্য গত ২৮ মার্চ অভিষেকের আইনজীবী বিজেপি রাজ্য সভাপতিকে তাঁর মন্তব্যের জন্য আইনি নোটিশ পাঠান।
নারদকাণ্ডে তৃণমূল সাংসদ কে ডি সিং-এর নাম জড়ানোর পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, যে কেডি সিং-এর টাকায় নারদ অপারেশন হয়েছে, তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়ো শ্বশুর। এই কথায় অপমানিত বোধ করেন অভিষেক। ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে মানহানির মামলার হুঁশিয়ারি দেওয়া হয় দিলীপ ঘোষকে। সেই চিঠির প্রেক্ষিতেই পাল্টা চিঠি দিলীপের। এখনও লড়াই সীমাবদ্ধ চিঠিতেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications