বাবুল সুপ্রিয়কে নিয়ে শুধুই ঝুনঝুনি! তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সম্ভাব্য 'পদ' নিয় তীব্র কটাক্ষ দিলীপের
বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) তৃণমূল (Trinamool Congress) কলকাতার মেয়রের পদে বসাতে চায়। এমনটাই নাকি ইঙ্গিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এদিন ইকো পার্কে প্রাতর্
বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) তৃণমূল (Trinamool Congress) কলকাতার মেয়রের পদে বসাতে চায়। এমনটাই নাকি ইঙ্গিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এদিন ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যাওয়া বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, বাবুল সুপ্রিয়কে তৃণমূল কিছুই দেবে না।

বাবুল সুপ্রিয় কলকাতায় কবে কাজ করেছেন?
দলের নেতাকে কোথায় বসাবেন তা তৃণমূলের ঘরোয়া ব্যাপার বলেও, দিলীপ ঘোষ প্রশ্ন করেন, বাবুল সুপ্রিয় কবে কলকাতায় কাজ করেছেন। তিনি কলকাতার ভোটারও নন। সাংবাদিকদের খাওয়াতেই বিষয়টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কেননা বাবুল সুপ্রিয়কে তৃণমূল কোথাও বসাবে না, শুধুই ঝুনঝুনি দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত বাবুল সুপ্রিয় এর আগে কলকাতার ভোটার হলেও, নাম কাটিয়ে তিনি তা আসানসোলে তুলেছিলেন। আর কলকাতায় রাজনৈতিক কর্মকাণ্ড বলতে, গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিটে বাবুল সুপ্রিয়ের পৈত্রিক বাড়ি রয়েছে। আগে সেখানকার ভোটার ছিলেন বাবুল।

জেতার জন্যই লড়াই, তার জন্যই প্রস্তুতি
হাওড়ায় পুরসভা নির্বাচনে বিজেপির লড়াই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেছেন, জেতার লক্ষ্যেই লড়াই। তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ভোটের কমিটি তৈরি, মিটিং, বুথস্তর পর্যন্ত সিটিং, নিচুস্তরের কর্মীদের সঙ্গে আলোচনা, সবই শুরু হয়েছে।

মমতার অনুমোদনের অপেক্ষায়
তৃণমূল সূত্রে খবর, কলকাতার পুর নির্বাচনে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সূত্রের আরও খবর বাবুল সুপ্রিয়ের জন্য তৃণমূলের তরফে দক্ষিণ কলকাতার তিনটি ওয়ার্ডের কথা ভেবে রেখেছে। এর মধ্যে একটি ওয়ার্ডে বিজেপি ২০১৫-তে জয় পেয়েছিল। বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বাবুল সুপ্রিয়।

একব্যক্তি একপদ নীতিতে দূরে সরেছেন যাঁরা
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাবুল সুপ্রিয়কে তৃণমূলে যোগদান করিয়ে বিজেপিকে ধাক্কা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলে যোগ দিয়ে বাবুল বলেছিলেন, তিনি তৃণমূলের প্রথম একাদশে থাকতে চান, সেই কারণেই দলবদল। যদিও গত বিধানসভা নির্বাচনে কলকাতায় বড় ব্যবধানে হারার পরে তাঁকে তৃণমূলের নিচু তলার কর্মীরা কীভাবে নেবেন, তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে বাবুল সুপ্রিয় মমতা-অভিষেকের প্রার্থী হিসেবে লড়াই করবেন, তাই প্রশ্ন তোলারও কেউ নেই।
তৃণমূলে এখন একব্যক্তি একপদের নীতি চলছে। যে কারণে বর্তমানে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম মেয়রের পদে ফিরবেন না, তা একরকম নিশ্চিত বলেই মনে করছে তৃণমূলের একটি মহল। পাশাপাশি একটা সময়ে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নাম শোনা গেলেও, একই কারণে তিনিও আর দৌড়ে নেই বলেই মনে করছেন দলের অনেকে।












Click it and Unblock the Notifications