বাঁদর-ছাগল-তুলসী গাছ! ভয় যত পাচ্ছে, চিৎকার তত বাড়ছে, অভিষেককে নিশানা দিলীপের
যত সময় এগোচ্ছে আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে; বড় বড় কথা বলছে। এদিন সকালে ইকোপার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রসঙ্গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইডি (ED) তাঁর স্ত্রীকে গ্রেফতার করলেও তিনি মাথা নত করবেন না।
এদিন দিলীপ ঘোষ বলেন, লোকে যখন ভয় পায় তখন চিৎকার করে। ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়। তো, যত ভয় পাচ্ছে; তত চিৎকার বাড়ছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে, বলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মাথা নত করা মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, কে কার মাথা নত করেছে সে তো জানাই আছে। যার পুরো পরিবার চোর; বাড়ির কুকুর বিড়ালও চোর। তারা অন্যের মাথার দিকে তাকাচ্ছে?
তিনি বলেছেন, বড় বড় কথা বলেন; আবার কোর্টে দৌড়ে যান, রক্ষাকবচ নিতে। কোন কবচ কাজ করবে না। সময় চলে এসেছে সবে তো পিসিমণি প্রোগ্রাম ক্যান্সেল করতে শুরু করেছেন। ছেলেকে ধরবে, না ছেলের বউকে ধরবে, উনি বুঝতে পারছেন না।
নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে বেশি লাভবান, অভিষেক এই মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, উনার কাছে যদি তথ্য থাকে, তাহলে লুকিয়ে রেখেছেন কেন। ইডি তো ডেকেছে যান। এতবার গেলেন, তো তথ্য দিয়ে এলেন না কেন, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

তিনি কতবার বিদেশে গিয়েছেন, সেই তথ্য ইডিকে দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী সেই তথ্য পায় কোথা থেকে? অভিষেকের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, না, সবাই জানে তো, আপনি রাজার ছেলে! হাকডাক করে যাচ্ছেন; লোকে জানে না! আপনি কোথায় খান? কোথায় ঘুমোন ? আপনার কত টাকা পয়সা আছে, সব পাবলিক জেনে গেছে! লুকোনোর আর কিছু নেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, সবে একটু ঘাম বেরিয়েছে। রোদে মুখটা পুড়ুক, তাহলে রাজনীতি বোঝা যাবে। দিলীপ ঘোষের প্রশ্ন কার জন্য হাঁটছেন? নিজের ভবিষ্যতের জন্য না দলের জন্য। বিজেপিকে গঙ্গায় বিসর্জন দেওয়া মন্তব্য প্রসঙ্গে বলেন, বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোনও বাপের বেটা এখনও জন্মায়নি।
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করা নিয়ে অভিষেক প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন কোথায় চাঁদ আর কোথায় বাঁদর। লোকে হেসেই মরে যাচ্ছে এসব দেখে। গলির লোক গলিতেই থাকুন, রাজপথে কোনওদিন আসতে পারবেন না, বলেছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ (Dilip Ghosh) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)উদ্দেশে কটাক্ষ করে বলেন, যতই কেউ তুলসী গাছে জল ঢালুন, তা অশ্বত্থ গাছ হবে না, সে কখনও। অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছই থাকবে। আর ছাগলকে নিয়ে যতই গরুর গোয়ালে বাঁধুন; সে গরু হবে না কোনওদিন।












Click it and Unblock the Notifications