মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় বাহিনী ডাকার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ, কেন জানেন

মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসন দিয়ে আগে বসিরহাট সামলাতে পারেননি। সামলাতে পারেননি দার্জিলিং। এখন দুর্গাপুজোও সামলাতে পারছেন না বলে অভিযোগ দিলীপ ঘোষের।

বিসর্জন-বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কেন্দ্রীয় বাহিনী ডাকার পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বিসর্জন কবে হবে সেটা বলার অধিকার নেই সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন কে কবে বিসর্জন করবে, কীভাবে করবে! আসলে মুখ্যমন্ত্রীর নিজের প্রশাসনের প্রতি আস্থা নেই। তাই আমাদের হার্দিক শোভাযাত্রার উপর আঘাত করছেন।'

মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় বাহিনী ডাকার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ, কেন জানেন

দিলীপবাবু বলেন, যদি রাজ্য প্রশাসনের প্রতি কোনও আস্থা না থেকে থাকে মুখ্যমন্ত্রীর, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য তিনি নিতেই পারেন। কেন তিনি কেন্দ্রীয় বাহিনী ডাকছেন না। কেন্দ্রীয় সরকারকে তিনি আবেদন জানান। তাহলেই সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে মহরমের দিন বিসর্জন করা নিয়ে কোনও সমস্যা থাকবে না।

দিলীপবাবু অভিযোগ করেন, এই সরকারের আত্মবিশ্বাসের খুব অভাব। মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসন দিয়ে আগে বসিরহাট সামলাতে পারেননি। সামলাতে পারেননি দার্জিলিং। এখন দুর্গাপুজোও সামলাতে পারছেন না। সেই কারণেই মহরমের দিন দুর্গা প্রতিমা বিসর্জনে নিষেধাজ্ঞা জারি করেছেন। আমাদের দাবি, মুখ্যমন্ত্রী বিসর্জনে নিষেধাজ্ঞা জারি না করে, রাজনাথ সিংয়ের কাছে কেন্দ্রীয় বাহিনী চান।

এদিন মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেন, মহরমের দিন বিসর্জন বন্ধ থাকবে। বিজেপি তা নিয়ে আগেই রাজ্য সরকারকে আক্রমণ করেছিল। এবার কটাক্ষ করলেন কেন্দ্রীয় বাহিনী আনার কথা বলে। এর আগে মুম্বই পুলিশের উদাহরণ তুলে ধরেও কটাক্ষ করেছিল বিজেপি। বলেছিল, মুম্বই পুলিশ যা পারে, কলকাতা পুলিশ তা পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+