আজ বললে আমরা আজ ভোটের জন্য প্রস্তুত, মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে দাবি দিলীপের

আজ বললে আমরা আজ ভোটের জন্য প্রস্তুত, মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে দাবি দিলীপের

এপ্রিল মাস থেকে নির্বাচন শুরু হতে পারে, তার জন্য কতটা প্রস্তুত ? সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এপ্রিলেই তো ভোট হওয়ার কথা এবং মে মাসে নতুন সরকার আসবে। আজ বললে আমরা আজ ভোটের জন্য প্রস্তুত। মমতা ব্যানার্জি এবং তার পার্টি প্রস্তুত নয়, তাই তারা কর্পোরেশন এবং পৌরসভার ভোট বন্ধ করে রেখেছেন। আমরা চ্যালেঞ্জ করছি, পৌরসভার ভোট হোক কার কত দাম আছে। বিধানসভা নির্বাচনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত, সংগঠন প্রস্তুত, আন্দোলন চলছে। তৃণমূল এখন ঘর সামলাতে ব্যস্ত. নেতা সামলাবেন না ভোট সামলাবেন।

মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে দাবি দিলীপের

কোচবিহারে এক বিজেপি কর্মীর চোখ উপড়ে নেয়া হয়েছে, সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যে লোকেরা একসময় কংগ্রেসের লোকেদের হাত কেটে নিতো, জিভ কেটে নিতো, সে সমস্ত অসামাজিক, হার্মাদ সমাজবিরোধী লোকেরা তৃণমূলে এসেছে। তাদের কাছ থেকে নতুন কিছু আশা করা যায় না। যারা কাজের লোক ছিল তারা তৃণমূল ছেড়ে চলে যাচ্ছেন।

সমস্ত সমাজবিরোধী রিজেক্টেড লোকেরাই তৃণমূলে আছে। তৃণমূলের যত বাড়ার সম্ভাবনা বাড়ছে ততো হিংস্রক হয়ে যাচ্ছে। আরও খুনখারাপি পারবে। পুলিশকে পুরো নপুংসক বানিয়ে রেখে দেওয়া হয়েছে। অসাধারণ মানুষকে এসব হায়নাদের সামনে ছেড়ে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+