'শিখ বলেই পাগড়ি খুলেছে পুলিস, গোল টুপি হলে...', সংখ্যালঘু তোষণ নিয়ে মমতাকে খোঁচা দিলীপের

'শিখ বলেই পাগড়ি খুলেছে পুলিস, গোল টুপি হলে...', সংখ্যালঘু তোষণ নিয়ে মমতাকে খোঁচা দিলীপের

বিজেপির নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের মাথার পাগরি খোলা নিয়ে চাপান উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা সরকারকে আক্রমণ করে বলেছেন বলবিন্দর পাঞ্জাবি বলেই পাগড়ি খুলেছে পুলিস, গোলটুিপ হলে পারত না। মমতা সরকারের সংখ্যালঘু তোষণের রাজনীতিকে খোঁচা দিয়েছেন তিনি।

নবান্ন অভিযানে গ্রেফতার বিজেপি নেতার দেহরক্ষী

নবান্ন অভিযানে গ্রেফতার বিজেপি নেতার দেহরক্ষী

নবান্ন অভিযানের দিন বিজেপি যুবমোর্চার নেতা প্রিয়াংশু পাণ্ডের কাছ থেকে পিস্তল উদ্ধার করেছিল পুলিস। সেই ধরপাকড়ের সময় পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে বলবিন্দর সিং নামে ওই দেহ রক্ষীর মাথার পাগড়ি খুলে যায়। পুলিস তার পরওয়া না করেই তাঁকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ। তারপরেই শিখ যুবকের পাগড়ি খোলা নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে যাওয়ার ঘটনা নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্যসভাপিত দিলীপ ঘোষ। তিনি রাজ্য সরকারের সংখ্যালঘু তোষণের রাজনীতিকে কটাক্ষ করে বলেছেন শিখ বলেই পাগড়ি খুলেছে পুলিস, গোল টুপি হলে খুলতে পারত না। অগণতান্ত্রিক ও তোষণের রাজনীতি বাংলায় চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

দেহরক্ষীকে কেস দেওয়া যায় না

দেহরক্ষীকে কেস দেওয়া যায় না

বিজেপি নেতার দেহরক্ষী বলবিন্দর সিংয়ের কাছে যে পিস্তল উদ্ধার করেছে পুলিস। সেটা লাইসেন্স প্রাপ্ত। তাই পুলিস কিছু করতে পারবে না ঘটনার দিনই দাবি করেছিলেন দিলীপ। এদিনও তিনি বলেন দেহরক্ষীকে কেস দেওয়া যায় না। তাঁকে গ্রেফতার করারও কোনও আইন নেই। পুলিস যেভাবে তাঁর উপর অত্যাচার করেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে আক্রমণ শানিয়েছেন দিলীপ।

 ক্ষুব্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

ক্ষুব্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

বিজেপির নবান্ন অভিযানে যেভাবে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে পড়েছে এবং পাগড়ি খুলে যাওয়ার পরেও পুলিস যেভাবে তাঁর সঙ্গে আচরণ করেছে তার নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও। শিখদের সঙ্গে এই আচরণ কখনও মেনে নেওয়া যায়না বলে জানিয়েছেন তিনি।

 কলকাতা পুলিসের বিবৃতি

কলকাতা পুলিসের বিবৃতি

ঘটনাটি অন্যদিকে মোড় নিচ্ছে আঁচ করেই কলকাতা পুলিসের পক্ষ থেকে বিবৃতি জারি করে হলা হয়েছে। রাজ্য পুলিস সব সম্প্রদায়কেই সমান নজরে দেখে। এবং সব সম্প্রদায়ের ভাবাবেগ নিয়েই যথেষ্ট সচেতন। যদিও এই নিয়ে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+