'১০০ আসন কোথায় চলে যাবে বুঝতেই পারবেন না', শুভেন্দুর সুরে সুর মিলিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ

'১০০ আসন কোথায় চলে যাবে বুঝতেই পারবেন না', শুভেন্দুর সুরে সুর মিলিয়ে মমতাকে বিঁধলেন দিলীপ

তৃণমূলের একটাই মুখ, সেটা দুর্মুখ। সরাসরি আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন একুশের ভোটে কোথায় ১০০ আসন হাত থেকে বেরিয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না মমতা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেছিলেন এবার ২০০ পার করবে বিজেপি। পদ্ম ফুিটয়ে তবে তিনি ঘুমোতে যাবেন বলে আক্রমণ শানিয়েছিলেন।

মমতাকে আক্রমণ দিলীপের

মমতাকে আক্রমণ দিলীপের

বড়দিনে ইকোপার্কে প্রাতঃর্ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তাতে প্রবল রুষ্ট হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন এভাবে বিজেপিকে আটকানো যাবে না। তৃণমূলেরল একটাই মুখ, সেটা দুর্মুখ। মমতা বুঝতেই পারবেন না কখন তাঁর ১০০ আসন হাত থেকে বেরিয়ে যাবে। গতকাল শুভেন্দু অধিকারী কাঁথির সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন এবার রাজ্যে ২০০ পার করবে বিজেপি। দিলীপ ঘোষের সঙ্গে হাত মিলিয়ে মেদিনীপুরে ৩৫টি আসনই দখল করবে বিজেপি। পদ্ম ফুটিয়ে তবে তিনি ঘুমোতে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন।

 বিশ্বভারতীয় তরজা নিয়ে আক্রমণ দিলীপের

বিশ্বভারতীয় তরজা নিয়ে আক্রমণ দিলীপের

বিশ্বভারতীয় শতবর্ষ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে প্রকাশ্যেই মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি মমতাকে পাঠানো আমন্ত্রণ পত্র প্রকাশ করে। পুরোটাই বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন মমতা। তার পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ বলেছেন, বিশ্বভারতী নিয়েও ব্যবসা করেছে তৃণমূল কংগ্রেস। সব অনৈিতক কাজের পিছনেই রয়েছে তৃণমূল কংগ্রেস।

সিঙ্গুরে শিল্প ঘোষণা নিয়ে আক্রমণ

সিঙ্গুরে শিল্প ঘোষণা নিয়ে আক্রমণ

গতকালই সিঙ্গুরের জন্য শিল্প ঘোষণা করেছেন মমতা। অ্যাগ্রো প্রোজেক্টের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। মমতার এই ঘোষণাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন আর কথ মিথ্যে বলবেন মমতা। ১০ বছর ধরে সিঙ্গুরে কিছু করতে পারেননি তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এই সিঙ্গুরের জমি আন্দোলনকে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। বাম শাসনের অবসান ঘটেছিল এই সিঙ্গুরের জমি আন্দোলনের পরেই। তার পরে ১০ বছরে সিঙ্গুরের জন্য কিছুই করেননি মমতা এমনই আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ।

 বিদ্রোহ বাড়ছে সিঙ্গুরে

বিদ্রোহ বাড়ছে সিঙ্গুরে

সিঙ্গুরেও তৃণমূলের অন্দরে বিদ্রোহ মাথাচারা দিয়েছে। সিঙ্গুরের মাস্টারমশাই বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন বেচারাম মান্নার বিরুদ্ধে। বেচারাম ঘনিষ্ঠ ব্লক সভাপতি নিয়োগ নিয়ে প্রকাশ্য সুর চড়িয়ছেন তিনি। এই ব্লক সভাপতিকে তিনি কোনও ভাবেই মেনে নেেবন না হুঁশিয়ারি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+