পুরনির্বাচনে 'অরিজিনাল' কর্মীরাই ভরসা! বিজেপিতে ফিল্মস্টাররা কি জঞ্জাল, দিলীপের মন্তব্যে জল্পনা
বিধানসভা ভোটের আগে প্রতিসপ্তাহ বলা ভুল প্রায় প্রতিদিনই ছিল বিজেপিতে (BJP) যোগদানের চমক। টলিউডের অনেক শিল্পীই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের পর কেন্দ্রীয় মন্ত্রিপদ যাওয়ার পরেই বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ত
বিধানসভা ভোটের আগে প্রতিসপ্তাহ বলা ভুল প্রায় প্রতিদিনই ছিল বিজেপিতে (BJP) যোগদানের চমক। টলিউডের অনেক শিল্পীই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটের পর কেন্দ্রীয় মন্ত্রিপদ যাওয়ার পরেই বাবুল সুপ্রিয় (Babul Supriyo) তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন। আর বিজেপির প্রার্থী হওয়া টলিউডের শিল্পীদের যত না দেখা যাচ্ছে মদন মিত্রের সঙ্গে, গেরুয়া শিবিরে তাঁদের দেখা মিলছে না। সেই কারণে এবার অরিজিনাল কর্মীদের ওপরেই ভরসা রাখছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

পুর নির্বাচনের প্রার্থী তালিকা যথাসময়েই
পুর নির্বাচন নিয়ে তৈরি বিজেপি। আগেই জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, গত বছরে নির্বাচনের সম্ভাবনা, কাজ এগিয়ে রেখেছিল বিজেপি। এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রার্থী তালিকা যথাসময়ে প্রকাশ করা হবে। নির্বাচনের দাঁড়ানোর জন্য টাকার লেনদেনের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, যাঁরা অভিযোগ করেছেন, তাঁদেরই এব্যাপারে প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া কথা বললেন শুধু দলের নয়, সমাজেরও ক্ষতি বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত বিজেপির অপর প্রাক্তন রাজ্য সভাপতি টুইটে করে ভোটের সময় টাকার লেনদেনের অভিযোগ তুলেছিলেন।

দলের অরিজিনাল কর্মীরাই পুর নির্বাচনের লড়াইয়ে
গত বিধানসভা নির্বাচনের আগে টলিউডের বহু শিল্পী বিজেপি যোগ দিয়ে মনোনয়নও পেয়ে গিয়েছিলেন। এঁদের মধ্যে একমাত্র হিরণ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বাকি সবাই ব্যর্থ হয়েছে। পাশাপাশি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো অনেকেই আবার বিজেপি ত্যাগ করার কথা জানিয়েছেন। যা নিয়ে বিজেপি অন্দরে প্রশ্নচিহ্নও তৈরি হয়েছে। এদিন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানিয়েছেন, ফিল্মস্টাররা লোকাল বডির নির্বাচনে লড়াই করেন না। আগামী পুর নির্বাচনে দলের কর্মীরাই লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি।

জঞ্জাল সাফাই চান দিলীপও
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা দল থেকে জঞ্জাল বের করে দেওয়ার কথা বলেছেন। এব্যাপারে রাহুল সিনহার সঙ্গে সহমত পোষণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, রাহুল ঠিকই বলেছেন। জঞ্জাল ফাঁকা হলে দলের অরিজিনাল কর্মীদের নিয়েই দল দাঁড়াবে। তিনি বলেছেন, জঞ্জাল আসে যায়, সবাই ক্ষমতার সঙ্গে থাকতে চায়। সেই কারণে অনেকের বিজেপির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

গোয়ায় লোক কোথায়?
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো কলকাতায় এসেছেন। তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। তাঁকে তৃণমূলে এই রাজ্য থেকে রাজ্যসভায় প্রার্থী করার কথা জানিয়েছে। এব্যাপারে দিলীপ ঘোষ কটাক্ষ করে প্রশ্ন করেছেন, এখানে মিটিং করে কী লাভ? গোয়ায় গিয়ে মিটির করুন, বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর আরও প্রশ্ন গোয়ায় লোক কোথায়। তিনি বলেছেন, এখানে এসে মিটিং করে, চা খেয়ে ফটো তুলে কী হবে? গত লোকসভা ভোটে অনেক লোক এসেছিল, কিন্তু তাতে কি কোনও লাভ হয়েছে, প্রশ্ন করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেছেন, যেখানে পার্টি করার কথা সেখানে ঝাঁট দেওয়ার লোক পর্যন্ত নেই।












Click it and Unblock the Notifications