এগরার ঘটনায় বিদেশি হাত! ক্যানিং-এ আক্রান্ত হওয়ার ঘটনায় কংগ্রেস নেতাদের সঙ্গে 'সহমর্মী' দিলীপ ঘোষ
সরকার ইচ্ছাকৃতভাবে অপরাধীদের উৎসাহ দিচ্ছে। এগরা বিস্ফোরণের পরে পুলিশে মামলা দায়ের নিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একটা লোক ধরা পড়ার পরে ছাড় পেয়ে গেল?
এগরা কাণ্ডে পুলিশ যে মামলা দিয়েছে, তাতে দুশো টাকা ফাইন হতে পারে। দিলীপ ঘোষ বলেন, ২০/২২ জন মারা গিয়েছে। মুখ্যমন্ত্রী আড়াই লাখ টাকা করে ক্ষতিপুরণ ঘোষনা করলেন। সেখানে দুশো টাকা জরিমানা বা দুমাস জেল। ১৮ চাকার ট্রাকে করে মাল আসত গ্রামের মধ্যে। পুলিশের উৎসাহেই এই ধরণের কাজ হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

বুধবার এগরায় গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। চোর চোর স্লোগানও উঠেছিল। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, দুর্নীতি ও হিংসার কাজে তৃণমূলের লোকজন যুক্ত। পুলিশকে দিয়েও একই কাজ করাচ্ছে। সারা পশ্চিমবাংলা জুড়েই লোকে তাড়া করছে আর চোর চোর বলছে।
এগরার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলথেনন রাজ্যপাল । এব্যাপারের প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, উনি প্রশাসনিক প্রধান। উনার দায়িত্ব যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তিনি বলেন,
অবাঞ্ছিত এই ঘটনায় বিদেশি চক্রান্ত কিংবা উগ্রপন্থী হাত থাকতে পারে বলেও মনে করছেন তিনি। তিনি বলেন, এই বিষয়টা রাজ্যপালের দেখা উচিত।
বেলেঘাটা দলের কর্মী অভিজিৎ সরকার খুনে আরও দুজনকে গ্রেফতার সিবিআই। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, যেভাবে তাঁকে পিটিয়ে মারা হয়েছিল, বহু লোক তাতে যুক্ত। বিজেপি প্রথম থেকেই অভিযোগ করে আসছে, এই ঘটনায় তৃণমূলের বিধায়কও যুক্ত আছেন। সবাইকে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করন তিনি।

বুধবার কুড়মি আন্দোলনকারী খড়্গপুরে তাঁর বাড়ির দরজা ভেঙে ভিতের ঢোকে। যদিও তারপরেও আন্দোলনকারীদের কিছুই বলেনি পুলিশ। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এসেছিল ঘুরে গেল। দেখে গেল বাংলোটা।
বিজেপির তরফে ইডি-সিবিআই অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এর আগেও সিবিআই অফিস তারা ঘেরাও করেছিলেন। তদন্ত তাড়াতাড়ি করার ডাবি করেছিলেন। তিনি বলেন, এতবড় অপরাধ হচ্ছে কিন্তু এখনও কেউ সাজা পায়নি। এখনও রাঘব বোয়ালরা ঘুরে বেড়াচ্ছে এবং এখনও অপরাধ চলছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার রাতে ক্যানিং-এ আক্রান্ত হয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ক্যানিং চিরদিনই উপদ্রুত এলাকা। ভাঙড়ে এসেও গন্ডগোল করছে। ওখানকার বিধায়কও যুক্ত বলে অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, ওই এলাকা উপদ্রুত বলে কোনও রাজনৈতিক নেতারা যায় না। ভোটের পরে হিংসা হয়েছে।












Click it and Unblock the Notifications