রাজনীতিতে কে কোথায় থাকবে কেউ বলতে পারে না, শোভনকে নিয়ে জল্পনা বাড়িয়ে বললেন দিলীপ ঘোষ

শোভন চট্টোপাধ্যায় বিজেপি এসেছিলেন কাজ করতে। ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে যাওয়ার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

শোভন চট্টোপাধ্যায় বিজেপি এসেছিলেন কাজ করতে। ভাইফোঁটায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে যাওয়ার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দলবদলের প্রক্রিয়া চলছে। শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ায় তিনি মনে কিছু করছেন না বলেও মন্তব্য করেছেন।

শোভনের 'শুভ' বুদ্ধি

শোভনের 'শুভ' বুদ্ধি

মঙ্গলবার দুপুরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাতে জল্পনা তৈরি হয় শোভন চট্টোপাধ্যায় কি তৃণমূলে ফিরতে চলেছেন। এসম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও, স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বলছেন, শুভ বুদ্ধির উদয় হয়েছে। দলে ফিরলে ভালই হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

 'কিছু যায় আসে না'

'কিছু যায় আসে না'

এদিকে শোভন চট্টোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই ঘটনায় তাদের কিছু যায় আসে না। তিনি বিজেপিতে এসেছিলেন কাজ করতে। এতে তিনি কিছু মনে করেন না বলেও জানিয়েছেন। দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টোপাধ্যায় মনে করলে দলের হয়ে কাজ করুন।

'উৎসবে রাজনীতি থাকা উচিত নয়'

'উৎসবে রাজনীতি থাকা উচিত নয়'

সূত্রের খবর অনুযায়ী দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, উৎসবে রাজনীতি থাকা উচিত নয়। তবে রাজনীতির মানুষদের উৎসবে থাকা উচিৎ। মুখ্যমন্ত্রী তাঁকে ভাইফোঁটায় আমন্ত্রণ জানালে তিনি অবশ্যই যাবেই বলেও জানিয়েছেন। জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষ বলেছেন, রাজনীতিতে কে কোথায় থাকবেন কেউ তা বলতে পারেন নি।

 বিজেপি শিবিরে গুঞ্জন

বিজেপি শিবিরে গুঞ্জন

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাইফোঁটা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে অবশ্য নতুন জল্পনা তৈরি হল বলেও মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। বিজেপি শিবিরে শুরু হয়েছে গুঞ্জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+