Dilip Ghosh: হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে! মোদী-শাহকে নিয়ে মন্তব্যে মমতাকে স্মরণ দিলীপের
Dilip Ghosh: আরএসএস থেকে বিজেপির সংগঠনে। তারপর রাজ্য সভাপতি হয়ে মেদিনীপুর থেকে জয়। কিন্তু পাঁচ বছর পরে কেন্দ্র পরিবর্তনের জন্য হার মেনে নিতে হয়েছে দিলীপ ঘোষকে কেন্দ্রও .বিজেপির আসন কমেছে। সেই সুযোগে দর কষাকষি শুরু করেছে শরিক দলগুলি। এব্যাপারে শরিক দলগুলিকে কটাক্ষ করেছেন।
নিউ টাউনের ইকো পার্কে এদিন সকালে দিলীপ ঘোষ বলেছেন, হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। হাতি তো কাদায় পড়ে গেছে। তবে মোদী শাহ জুটি আছেন। আর এঁরা পুরনো পার্টনার। চিনি এঁদের। একটু বেশি দর হাঁকছেন। মানুষ ম্যান্ডেট দিয়েছে। সুশাসন দিতেই হবে। সেটা যেন কেউ ভুলে না যায়। আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে। অনেকে আগে নিজের স্বার্থেই জোট ছেড়েছে আবার নিজেই ফিরে এসেছে। নাম না করে বিহারের জেডিইউকে নিয়ে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

বিকশিত ভারত কি ধাক্কা খাবে, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, মোদী ভোটের জন্য রাজনীতি করেন না। তিনি উন্নয়নের জন্য সরকার চালান। উনি একটা রোড ম্যাপ তৈরি করেছিলেন। তাঁর মনে হয় না এই সব ঘটনায় ওই কাজে খুব বাধা আসবে। কারণ দেশের আর্থিক স্থিতি ভাল। পৌনে দুই লাখ কোটি টাকা গত মাসে জিএসটি সংগ্রহ হয়েছে। টাকার অভাব নেই। ইচ্ছার অভাব নেই।
তিনি বলেন, যাঁরা এগুলোতে বাধা দেবেন তাঁদের নিজের এলাকায় গিয়ে জবাব দিতে হবে। ২০০৪ সালের কথা মনে আছে। বাজপেয়ীর সঙ্গে যারা বেশি দর কষাকষি করেছিলেন তারা পরে সাপ হয়ে গেছেন। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও ছিল।
সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে না আসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপির রাজনীতি দেশের স্বার্থে। কিছু প্রকল্প করেও কোনো লাভ হয়নি। সংখ্যালঘু মানুষ সব থেকে বেশি কেন্দ্রীয় গরিব কল্যাণ যোজনার লাভ পেয়েছে। কিন্তু বিজেপিকে তারা ভোট দেয়নি। দিলীপ ঘোষ বলেন, দেয়নি তো দেয়নি, তবে তাঁরা চেস্টা করেছেন। সবার জন্য কাজ করছে বিজেপি। সবাই ভোট দেয়নি তো কি হয়েছে, বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
দিলীপ ঘোষ এদিন তৃণমূলের তারকা প্রার্থীদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, মুনমুন সেন, সন্ধ্যা রায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান। তাঁদেরকে দিয়ে মানুষকে লোভ দেখানো হয়েছিল। বিভ্রান্ত করে ভোট টেনে নেওয়া হয়েছিল, কিন্তু ভোট মিটলে আর খেয়াল রাখেনি। এবারও বহরমপুর, বর্ধমান-দুর্গাপুরের মতো কেন্দ্রে সেই ঘটনা ঘটেছে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, মানুষকেই বিষয়টি বুঝতে হবে। শেষ পর্যন্ত দিলীপ ঘোষ কতটা সুযোগ পান, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications