Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dilip Ghosh-Tathagata Roy: তৃণমূলে যোগ দিচ্ছেন! তথাগত রায়ের বিস্ফোরক দাবি শুনেই দিলীপ বললেন...

Dilip Ghosh-Tathagata Roy: তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ! বুধবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রনে দিঘায় জগন্নাথ মন্দিরে যান তিনি। এমনকী দর্শন শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ সাক্ষাৎ করেন। একেবারে পাশাপাশি বসে সস্ত্রীক দিলীপ ঘোষকে হাসতেও দেখা যায়। আর সেই ছবি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড়! বিশেষ করে উত্তাল বঙ্গ বিজেপি। অনেকেই ছবি পোস্ট করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন। এমনকী আজ বৃহস্পতিবার সকালে সস্ত্রীক বিক্ষোভের মুখে পর্যন্ত পড়তে হয় দিলীপ ঘোষকে।

শুধু তাই নয়, মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় (Dilip Ghosh-Tathagata Roy)। এমনকী বিজেপি নেতার তৃণমূল যোগ সময়ের অপেক্ষা বলেও মন্তব্য করেন। পাল্টা তথাগত রায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। এমনকী রাত হলেই অন্য জগতে চলে যান বলেও কটাক্ষ। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই স্পষ্ট করে দিয়েছেন, দল মান্যতা দেয় না। তবে ব্যক্তিগত ভাবে যেতেই পারেন।

Dilip Ghosh and Tathagata Roy

Dilip Ghosh-Tathagata Roy: ঠিক কী বললেন তথাগত রায়?

এদিন বিজেপি নেতা একেবারে চাঁচাছোলা ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ শানান (Dilip Ghosh-Tathagata Roy)। বলেন, বাংলায় এই মুহূর্তে দুটি দল একেবারে মুখোমুখি লড়াই করছে। একটা দল পুরীর মন্দিরের নকলে একটা মন্দির তৈরি করেছে। অন্য দলটা সেটা পুরোপুরি বিরোধ করছে, সেখানে সেই দলের প্রাক্তন সভাপতি চলে গেলেন! এর মধ্যে রাজনীতি আছে বলেই দাবি তথাগত রায়ের। এমনকী তৃণমূলে যোগদান নিয়েও জল্পনা বাড়ালেন।

তাঁর দাবি, উনি প্রাক্তন সভাপতি ছিলেন। সম্ভবত এখন বর্তমান সভাপতি হতে চাইছেন। সেটা পারছেন না। আর তাই পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। আর সেই চেষ্টাই বলে কটাক্ষ। তথাগত রায়ের কথায়, মমতার সঙ্গে ওত কথা বলার কী দরকার ছিল! এই আলাপচারিতা রাজনীতি ছাড়া আর কিছুই না। আর এই রাজনীতির শেষ হচ্ছে তাঁর (পড়ুন-দিলীপ ঘোষ) তৃণমূলে গিয়ে যোগ দেওয়া বলেও মন্তব্য প্রাক্তন রাজ্যপালের।

যদিও পাল্টা জবাব দিতে দেরি করেননি দিলীপ ঘোষও। সরাসরি যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তাঁর কথায়, উনি (পড়ুন- তথাগত রায়) কটা কাউন্সিলার, বিধায়ক দিতে পেরেছেন। ফলে বিজেপি নিয়ে কথা বলা সাজে না। এমনকী যার গতির ঠিক নেই, তিনি আমার গতি প্রকৃতি কীভাবে কথা বলছেন তা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন প্রাক্তন সাংসদ। তবে দল ছেড়ে তিনি কোথায় যাচ্ছেন না স্পষ্ট করে দিয়েছেন। দিলীপ ঘোষের কথায়, আমি দল ছেড়ে চলে গেলে অনেকে ভাবছে জায়গা ফাঁকা হয়ে যাবে। সেই জায়গায় বসার স্বপ্ন দেখছে। কিন্তু আমি কোথাও দল ছেড়ে যাব না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+