আদৌ তিনি নেতা কিনা জানেন না! দলে যোগ দেওয়া নতুনকে নিয়ে বললেন দিলীপ ঘোষ

আদৌ তিনি(শঙ্কু) নেতা কিনা তা তিনি( দিলীপ ঘোষ) জানেন না। দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়ের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পণ্ডা প্রসঙ্গে কলকাতায় বসে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি।

আদৌ তিনি(শঙ্কু) নেতা কিনা তা তিনি( দিলীপ ঘোষ) জানেন না। দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়ের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পণ্ডা
প্রসঙ্গে কলকাতায় বসে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও হয়েছিলেন শঙ্কুদেব পণ্ডা। কিন্তু সারদা কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদের পর থেকেই দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আদৌ তিনি নেতা কিনা জানেন না! দলে যোগ দেওয়া নতুনকে নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

কলকাতায় সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ঝড় উঠেছে। অনেকেই আসবেন। তারা দরজাও বড় করে রেখেছেন। সবাইকেই নেবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। হজম করার শক্তি বিজেপির আছে। হজম করার চেষ্টা করবেন তারা। সারা ভারতবর্ষেই বিজেপি এইভাবেই বেড়েছে। প্রতিক্রিয়ায় জানিয়েছেন দিলীপ ঘোষ।

এই সময়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আদৌ তিনি(শঙ্কু) নেতা কিনা তা তিনি( দিলীপ ঘোষ) জানেন না। সেই সময় প্রশ্ন ওঠে, সারদা-নারদায় যাঁরা অভিযুক্ত তাঁদের শেল্টার হল বিজেপি। দিলীপ ঘোষ বলেন, ভোটের আগে নেতাদের পার্টি বদল শুরু হয়। সেটাই হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা মনে করেছেন, তাই দলে নেওয়া হয়েছে। তিনি চেষ্টা করবেন, পার্টির গঠনতন্ত্রের মধ্যে রেখে কাজ দেওয়ার, কাজ করানোর। জানিয়েছেন
দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+