করোনা সংক্রমণে মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে দিলীপ
রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর তথ্য গোপনের অভিযোগেই দিলীপ আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর তথ্য গোপনের অভিযোগেই দিলীপ আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যের অডিট কমিটির রিপোর্টের ৈবধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তথ্য গোপন করতেই মমতা সরকার হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করেছেন বলেও অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির।

হাইকোর্টে মামলা দিলীপের
করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে অডিট কমিটি গঠনের বিরোধিতা করেছিলেন তিনি। অডিট কমিটি কেন গঠন করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিসকে পর্যাপ্ত পিপিই দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে মহামারী আইনের আওতায় রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোরও দাবি জানিয়েছেন তিনি।

করোনা পজেটিভে মৃত ১০৫
বৃহস্পতিবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানান রাজ্যে করোনা পজেিটভ ছিলেন এমন ১০৫ জনের মৃত্যু হয়েছে। তবে সকলের মৃত্যু করোনা সংক্রমণে হয়নি। অডিট কমিটি রিপোর্ট খতিয়ে দেখেই এই কথা জানিয়েছে। এই ১০৫ জন করোনা পজেটিভ হলেও মৃত্যুর কারণ কোভিড-১৯ নয়।

অডিট কমিটি প্রসঙ্গে মমতা
এই অডিট কমিটি গঠন মুখ্যমন্ত্রী করেননি বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন কারা এই কমিটির প্যানেলে আছেন সেটাও তিনি জানেন না। এই নিয়ে বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছিল মমতা সরকারকে। দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা এই কমিটিতে রয়েছেন অথচ তিনিি জানেন না কে কমিটি গঠন করল।












Click it and Unblock the Notifications