Dilip Ghosh: ঢাল মমতা! হাওয়া দিচ্ছেন কেজরি-নীতীশ, INDIA নিয়ে আর কী বললেন দিলীপ
Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি চান না, তাই ভাঙড়ে শান্তি ফিরছে না। ওনারা হস্তক্ষেপ বন্ধ করলে ভাঙড়ে নিজে থেকেই শান্তি ফিরে আসবে। এদিন নিউটাউনের ইকো পার্কে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন INDIA গঠন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে কটাক্ষ করেন।
বুধবার বিজেপির মহামিছিলে পুলিসের অনুমতি না দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অশান্তির বিরুদ্ধে মিছিল। পুলিস নিজেই অশান্তি করছে। বিজেপি তাদের কর্মসূচি বহাল রাখবে। যাঁরা হায় গণতন্ত্র বলে সাড়া দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাদের রাজ্যে গণতন্ত্র মাটি ছাপা পড়ে গিয়েছে। কোর্টে যেতে হয় গণতন্ত্র খুঁজতে। এদের চশমার দোষ আছে, বলেছেন তিনি।

এবার দেশে এনডিএ বনাম ইন্ডিয়ার লড়াই। ইন্ডিয়া নামও মমতার দেওয়া। এব্যাপারে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, গতবারের অর্থাৎ ২০১৯ এর ফল টা একবার দেখে নিন। মোদী হঠাও দেশ বাঁচাও শ্লোগান দিয়ে ওদের ১২ টা আসন কমে গেছে। কিছু লোক আছে, যারা হাওয়া দিয়ে চলে। কে কত বেশি তাবেদারি করবে।
অন্যান্য পার্টি, যাদের ডাইরেক্ট মোদীজি কে ফেস করার ধক নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল হিসেবে ব্যবহার করছেন। কারণ উনি একটুতেই হাওয়া খেয়ে যান। তাই কখনও কেজরিওয়াল, কখনও নীতিশ কুমার হাওয়া দিচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া নাম দিয়েছেন। এব্যাপারে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ওনারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা বানিয়ে মোদীর সামনে ছুঁড়ে দিতে। কেউ এরিনায় ঢুকে খেলতে চাইছে না। যারা ঢুকেছে, তাদের অত্যন্ত দুরবস্থা। অনেকের আর সাংসদ নেই। তাই কেউ মোদীর সামনে যাবে না।
কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, জানি না, ন্যাড়া কবার বেলতলা যায়। ভারত মাতা কি জয় দিয়ে তারা শুরু করেছেন। আর ওরা দাসত্বের ইন্ডিয়ার কথা বলছে। ভারত ও ইন্ডিয়ার লড়াই চলছে। ভারত বিশ্বে নতুন করে জেগে উঠছে। দুনিয়ায় ভারতের সম্মান বাড়ছে। যারা ইন্ডিয়া নিয়ে চলছেন, তাদের বিসর্জন হবে, বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।
মোদীর সঙ্গে ইন্ডিয়ার লড়াই, ওই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ভারতের সঙ্গে ইন্ডিয়ার লড়াই। মোদীর সঙ্গে নয় । ইন্ডিয়া বিদেশি ভাবধারার একটা ভাবাদর্শ। যারা এতদিন ভারতকে গোলাম করে রেখেছিলেন, যাদের লোকেরা মনের দিক থেকে এতদিন গোলাম হয়ে থেকেছেন, তারা ইন্ডিয়ার প্রতিনিধি।
বিজেপি, তো ভারত মাতার জয় বলে শুরু করেছে। তাতে ওদের অসুবিধা হচ্ছে। ভারতের সঙ্গে এখন মোদীর নাম জড়িয়ে আছে। দেশে বিদেশে সম্মান আসছে। দেশ তার নিজের আদর্শে এগোচ্ছে। তাই ভারতের জয় হবে।












Click it and Unblock the Notifications