'ভালো খবরে'র বউনি শুরু! শাসকদলে ভাঙন নিয়ে ইঙ্গিত দিলীপ ঘোষের, দেখুন ভিডিও
বউনি হল মাত্র। লাইনে আরও অনেকে আছেন। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বউনি হল মাত্র। লাইনে আরও অনেকে আছেন। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর মন্তব্য বিজেপিই বাংলার ভবিষ্যত। সেই জন্যই বিজেপিতে সবাই আসছেন বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বুধবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট নেতা ধর্মেন্দ্র প্রধান।

দিলীপ ঘোষ বলেন, আগেই তিনি বলেছিলেন জানুয়ারি মাস আসলে ভাল খবর, নতুন খবর দেওয়া যাবে। সেই ভালো খবরের বউনি হল।












Click it and Unblock the Notifications