বিজেপির নয়া চ্যালেঞ্জের মুখে মমতা, রথের ধাক্কায় ব্রিগেডের আগে বাণ ছাড়লেন দিলীপ
দীর্ঘ আইনি লড়াইয়ের পরও বিজেপির রথযাত্রা এখনও অনিশ্চিতের পর্যায়ে। ব্রিগেড সমাবেশ নিয়েও এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি।
দীর্ঘ আইনি লড়াইয়ের পরও বিজেপির রথযাত্রা এখনও অনিশ্চিতের পর্যায়ে। ব্রিগেড সমাবেশ নিয়েও এখনও কোনও পাকাপাকি সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি। এই অবস্থায় রাজ্য বিজেপিকে চাঙ্গা রাখতে কলকাতায় আইন অমান্য কর্মসূচির কথা ঘোষণা করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর ঘোষণার পরই তৎপরতা তুঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের।

বিজেপির রথযাত্রা নিয়ে রায় জানতে অপেক্ষা করতে হবে নতুন বছর পর্যন্ত। তারপর সিদ্ধান্ত নিতে পারবে বিজেপি। তবে বিজেপি কর্মীদের উজ্জীবিত রাখতে এখন থেকেই কলকাতার কর্মসূচি ঘোষণা করে দিল বিজেপি। বিজেপি চাইছে রথযাত্রা না হলেও রাজ্যে পরিবর্তনের দাবিতে চার্জ থাকতে।
West Bengal: BJP state unit to hold a 'Law Violation Programme' in Kolkata on 3rd January.
— ANI (@ANI) December 25, 2018
সেইমতো ৩ জানুয়ারি কলকাতায় হতে চলেছে বিজেপির আইন-অমান্য কর্মসূচি। মঙ্গলবার রাজ্য বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের সর্বত্র আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তার প্রতিবাদেই আইন অমান্য কর্মসূচি নিয়েছে বিজেপি। ব্রিগেডের আগে কলকাতায় বিজেপি কর্মসূচি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৯ জানুয়ারি ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ রয়েছে। সেই সমাবেশকে ঘিরে বিজেপি বিরোধী জোটের মঞ্চ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন তিনি। বিজেপিও পাল্টা ব্রিগেড ডেকেছিল। কিন্তু রথযাত্রা নিয়ে বিতর্কের জেরে তা আপাতত স্থগিত হয়ে গিয়েছে। তাই বিজেপি চাইছে তৃণমূলের কর্মসূচির আগে রাজনৈতির উত্তাপ আরও বাড়াতে এবং তৃণমূলকে চাপে রাখতে।












Click it and Unblock the Notifications