দিদি বলছেন ৪২-এ ৪২, দিলীপ বলছেন ৩৪টি আসন পেলেই প্রধানমন্ত্রী হবেন মমতা

দিদি বলছেন ৪২-এ ৪২ আসন পাবেন ২০১৯ লোকসভায়। আর আমি বলছি ৩৪টি আসন ধরে রাখতে পারলেই তাঁকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব।

দিদি বলছেন ৪২-এ ৪২ আসন পাবেন ২০১৯ লোকসভায়। আর আমি বলছি ৩৪টি আসন ধরে রাখতে পারলেই তাঁকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব। মালদহের গাজোলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বলে তিনি সাবধান করলেন, লোকসভা ভোটে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে।

দিদি বলছেন ৪২-এ ৪২, দিলীপ বলছেন ৩৪টি আসন পেলেই প্রধানমন্ত্রী হবেন মমতা

দিলীপ বোঝালেন, পঞ্চায়েত ভোটে নিজেদের পুলিশ দিয়ে ভোট করে তোমনরা যা নয়, তাই করেছো। তবু আমরা সাধ্যমতো লড়াই করেছি, জিতেছি। এবার লোকসভায় কিন্তু তা হবে না, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। তাই যা চাইবেন, তাই পাবেন, সে আর হচ্ছে না। দিলীপ বলেন, আমি চ্যালেঞ্জ দিলাম, যে ৩৪টি আসনে গতবার জিতেছেন, সেগুলিতে জিতে দেখান, তা পারলে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেব।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, তৃণমূল যাদের বলে বলীয়ান, সেই সংখ্যালঘু ভোট আর পুরো পাবে না তৃণমূল। সংখ্যালঘু ভোট ঘরে তুলতে বিজেপি ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন। সংখ্যালঘু মানুষেরা বুঝছেন তৃণমূলের প্রতিশ্রুতিই সার। তাঁদের একমাত্র পরিষেবা দিতে পারে বিজেপি। তাই সংখ্যালঘুরা বিজেপির দিকে আসতে শুরু করেছে। ইতিমধ্যে সেই ব্লু-প্রিন্টও তৈরি হয়ে গিয়েছে।

দিলীপ ঘোষ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পঞ্চায়েত নির্বাচন দিয়ে বিজেপিকে মাপলে ভুল করবেন। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। তা যদি হত, তাহলে অন্তত ২০ হাজার আসনে জিতত বিজেপি। লোকসভায় দেখবেন অন্য বিজেপিকে। তৃণমূল যতই বলুক, আমরা দুটি আসন ধরে রাখতে পারব না। আদতে দেখা যাবে তৃণমূলই ৩৪টি আসন ধরে রাখতে পারছে না। আমরা দুই নয়, ২ থেকে ২২টি আসনে জিতব। তৃণমূলের এত হাঁকডাক সব বন্ধ হয়ে যাবে লোকসভা ভোটের পর। আর ২০২১-এর পর দিদিমণিকে কালীঘাটের বাড়িতে সবজি কাটতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+