পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া চ্যাংড়াছোঁড়ারাই মমতার 'বন্ধু'! কটাক্ষ দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রমাণ করে দিচ্ছেন, তিনি কাদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় যাঁরা, তাঁরাই বাংলার মুখ্যমন্ত্রীর বন্ধু।

গুজরাতের ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছিলেন হার্দিক প্যাটেলকে। তারই প্রতিক্রিয়ার মুখ্যমন্ত্রীকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রমাণ করে দিচ্ছেন, তিনি কাদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় যাঁরা, তাঁরাই বাংলার মুখ্যমন্ত্রীর বন্ধু।'

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া চ্যাংড়াছোঁড়ারাই মমতার বন্ধু! কটাক্ষ দিলীপের

এদিন মমতার পাশাপাশি রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন দিলীপবাবু। তিনি বলেন, 'আমাদের মমতাদির তো ফোন করা উচিত ছিল রাহুল গান্ধীকে। তিনি নাকি বিশাল পরিশ্রম করে বড় জয় এনেছেন। তাহলে দিদি কেন হার্দিক প্যাটেলকে ফোন করলেন। আসলে দিদিও জানেন, কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই। কংগ্রেস একটা ডুবন্ত জাহাজ। তাই উনি কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছেন।'

এদিন হার্দিক প্যাটেলকে কটাক্ষ করে চ্যাংড়াছোড়াও বলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'আজকের ভারতে বিরোধী মুখ হচ্ছে হার্দিক প্যাটেল, জিগনেশ প্যাটেল, কানহাইয়াকুমার-রা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওদের ধরেই বাঁচার চেষ্টা করছেন। এঁরা রাজনীতির এবিসিডি এখনও শেখেনি, যাঁদের কোনও দেশপ্রেম নেই, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, জাত-পাত নিয়ে রাজনীতি করে, তাঁদেরকেই সমর্থন দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী।'

তিনি বলেন, একবার ভেবে দেখুন মুখ্যমন্ত্রী, 'আপনি কাদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন। এই হার্দিকদের তাঁর গ্রামেরই লোকই বিশ্বাস করেন না। আর আপনি তাঁদেরকেই শুভেচ্ছা জানাচ্ছেন। এটা আপনার জন্য অত্যন্ত দুঃখজনক।' তিনি বলেন, 'আসলে বিজেপির ভয়ে ভীত হয়েই সমস্ত বিরোধী দলগুলির পদস্খলন হয়েছে। কংগ্রেস তো হারতে হারতে হারাধন হয়ে গিয়েছে। আর তৃণমূল এখন সমর্থন খুঁজছে হার্দিকদের সঙ্গে। আর সিপিএম বিরোদীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। এসব আসলে ভোটে হারার নাটক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+