তৃতীয় ফ্রন্ট অবাস্তব ভাবনা! 'আঞ্চলিক দল' কটাক্ষে মমতাকে একহাত দিলীপের

বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের তৃতীয় ফ্রন্ট সওয়ালকে অবাস্তব ভাবনা বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের তৃতীয় ফ্রন্ট সওয়ালকে অবাস্তব ভাবনা বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা ও চন্দ্রশেখর রাওকে একযোগে বিঁধে তিনি বলেন, 'ওঁরা হতাশা থেকে এসব করছে। এর ফলে কাজের কাজ কিছুই হবে না। অঙ্কুরেই বিনাশ ঘটবে ওইসব জোট-ভাবনার।'

তৃতীয় ফ্রন্ট অবাস্তব ভাবনার ফসল! আঞ্চলিক দল কটাক্ষে মমতাকে একহাত দিলীপের

দিলীপ ঘোষ বলেন, 'যাঁরা আজ বিজেপি বিকল্প ফ্রন্ট গড়ার কথা বলছে, তাঁরা নিজের রাজ্যটাকেই সঠিকভাবে চালাতে পারেন না, তাঁরা দেশকে নেতৃত্ব দেবেন কীভাবে! এইসব বিকল্প জোটের ভাবনা মাঝেমাঝেই জেগে ওঠে। আবার তা আলোচনাতেই শেষ হয়ে যায়। এই জোট সওয়ালে বিজেপি আদৌ চিন্তিত নয়।'

উল্লেখ্য, কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে কংগ্রেসকে বাদ দিয়ে এদিন তৃতীয় ফ্রন্টের পক্ষেই সওয়াল করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। সোমবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ফেডেরাল ফ্রন্টের দাবি জোরালো করেন।

রাও বলেন, 'দেশের স্বার্থেই জোট প্রয়োজন। তৃতীয় ফ্রন্ট গড়ার প্রয়োজন বিজেপিকে হটাতে। সেই কারণেই কেন্দ্রে মোদী সরকারকে হটাতে জোটের তোড়জোড় শুরু হয়েছে।' তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিকল্প জোট গড়ার আওয়াজ তোলেন। আর সেই কথারই প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো-সহ অন্যান্য আঞ্চলিক দলের নেতৃত্বকে।

দিলীপবাবু বলেন, 'বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ভয় পেয়েছে অন্য রাজ্যের আঞ্চলিক দলগুলোও। যেখানে নির্বাচন হচ্ছে, সেখানেই বিজেপি জিতে চলেছে। এক একটা রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তে আঞ্চলিক শক্তির বিনাশ ঘটছে। তাই অস্তিত্ব সংকটে পড়ে এসব জোট পরিকল্পনা কষা হচ্ছে, যার কোনও ভিত্তি নেই, ভবিষ্যৎ নেই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+