স্বৈরাচারী শাসক উৎখাত হবে! কাঁথি নিয়ে দিলীপের চ্যালেঞ্জ মমতাকে

পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শাসককে উৎখাত করা হবে। বুধবার ত্রিপুরা ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কাঁথিতে বিজেপিকে আটকানোর চেষ্টা ব্যর্থ হয়েছেবলেও দাবি করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শাসককে উৎখাত করা হবে। বুধবার ত্রিপুরা ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কাঁথিতে বিজেপিকে আটকানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছেন তিনি। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরির চক্রান্ত করা হচ্ছে বলে ফের একবার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

স্বৈরাচারী শাসক উৎখাত! কাঁথি নিয়ে দিলীপের চ্যালেঞ্জ মমতার সরকারকে

মঙ্গলবার কাঁথিতে বিজেপির সভার পর দুদলের সংঘর্ষের ঘটনায় বুধবারও থমথমে এলাকা। দিলীপ ঘোষের অভিযোগ, কাঁথির ঘটনায় রাতে অনেক কর্মী বাড়ি ফিরতে পারেনি। ১ মহিলা-সহ
৮জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাঁর। ১৫ জন এখনও বাড়ি ফিরতে পারেননি। ৫ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, কাঁথিতে যে জমিতে মঙ্গলবার বিজেপির সভা হয়েছিল সেই জমির মালিক ১২ জন। এর মধ্যে এক জমির মালিকের আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন
দিলীপ ঘোষ।

কাঁথিতে অমিত শাহের সভা শেষে প্রথমে তৃণমূলের অফিসে হামলার অভিযোগ। এরপর সভায় আসা বিজেপির কর্মী-সমর্থকদের ৫০ টির বেশি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আড়াই ঘন্টার বেশি আটকে পড়ে রাস্তা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলেন, পার্টি অফিসে আগুন লাগানো হলে তারা কী রসগোল্লা ছুঁড়বেন। বিজেপি নেতা সায়ন্ত্বন বসু বাসে মহিলাদের ওপর হামলার অভিযোগ করেন।

রাতেই বিষয়টি নিয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট পাঠাতে
বলে স্বরাষ্ট্রমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+