মমতাকে কবিতা লেখার সুযোগ দেবে মোদীর দল! কড়া জবাব দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কবিতা লেখার সুযোগ পান, সেই সুযোগ তাঁরা করে দেবেন। এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা লেখা এবং তাতে প্রধানমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কবিতা লেখার সুযোগ পান, সেই সুযোগ তাঁরা করে দেবেন। এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা লেখা এবং তাতে প্রধানমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুবছর পরে কবিতা লেখা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনও কাজ থাকবে না। বলেছেন দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীর কবিতায় গোবর-ধন অ্যাকাউন্ট

মুখ্যমন্ত্রীর কবিতায় গোবর-ধন অ্যাকাউন্ট

একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা। তাতে রয়েছে এনআরসি, অনুপ্রবেশকারী প্রসঙ্গ। নাম না করে জনধন অ্যাকাউন্টকে গোবর-ধন অ্যাকাউন্ট বলে কটাক্ষ করা হয়েছে।

কবিতায় মন কি বাত, আধার

কবিতায় মন কি বাত, আধার

ধর্ম, খাওয়াদাওয়া নিয়ে কেন্দ্রের শাসকদল তথা প্রধানমন্ত্রীর নাম না করে কবিতায় কটাক্ষ করা হয়েছে। মন কি বাত আধার নিয়েও কটাক্ষ রয়েছে এই কবিতায়।

মমতাকে জবাব দিলীপের

মমতাকে জবাব দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়েই জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন বাংলায় কিছুই করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের কথা উঠে এসেছে ২০১৯-এর সাধারণ নির্বাচন পরবর্তী দেশের শাসন নিয়েও। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

রাজ্যে শিল্প নিয়ে কটাক্ষ

রাজ্যে শিল্প নিয়ে কটাক্ষ

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিদেশ সফর করলেও শিল্প আসছে না। সব কিছুতেই কেন্দ্রের দোষ দেখছেন মুখ্যমন্ত্রী । সেই দুঃখেই মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+