মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপাল! মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ
মুখ্যমন্ত্রীর ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী রাজ্যপাল জগদীপ ধনকরকে নিজের বাড়ির পুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী রাজ্যপাল জগদীপ ধনকরকে নিজের বাড়ির কালীপুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজ্যপাল সস্ত্রীক মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সময় কাটিয়েও আসেন। কিন্তু দিলীপ ঘোষ বলছেন, মুখ্যমন্ত্রী হয়ত ভাবতেও পারেননি রাজ্যপালকে আমন্ত্রণ জানালে তিনি, তাঁর বাড়িতে পৌঁছে যাবেন।

সাধারণ মানুষের কাছে বার্তা
দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে রাজ্যপাল তাঁর বাড়িতে গিয়েছেন, সেটা ভাল কথা। এটা সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাবে। তিনি আরও বলেন, রাজনৈতিক রং না মিশিয়ে উৎসবকে উৎসবের মতো পালন করা উচিত।

'রাজ্যপালকে নিয়ে সমস্যায় তৃণমূল'
দিলীপ ঘোষ বলেন, রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস রাজ্যপালের গতিবিধি নিয়ে চাপে পড়ে যাচ্ছে। আর রাজ্যের মন্ত্রীরা রাজ্যপাল সম্পর্কে যেভাষায় কথা বলছেন, তাতে একটা বিষয় পরিষ্কার যে, তৃণমূল রাজ্যপালকে নিয়ে সমস্যায় আছে।

'রাজ্যপালের ওপর চাপ সৃষ্টিতে লাভ নেই'
বিজেপির রাজ্য সভাপতি বলেন, এই রাজ্যপালের ওপর চাপ তৈরি করে কোনও লাভ নেই। আর এই রাজ্যপালকে চাপ দিয়ে কেউ কাজ হাসিল করতে পারবেন বলে তাঁর মনে হয় না।

২৭ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজপাল
কালীপুজো ও ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন রাজ্যপাল উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে কালীপুজোয় তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান। সেই মতো ২৭ অক্টোবর সন্ধের স্ত্রী সুদেশ ধনকরকে সঙ্গে নিয়ে রাজ্যপাল পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা।

রাজ্যপালের কাছে অগ্নিমিত্রা পাল
মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপালের এই যাওয়ায় অনেকেই মনে করেছিলেন রাজ্যপাল আর রাজ্য সরকারের সংঘাত দূর হবে। কিন্তু সোমবার নতুন এক ঘটনায় মনে হচ্ছে ফের এই সংঘাত তীব্র হতে চলেছে। সোমবার অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেঙ্গল ইন্টেলেকচুয়াল সোস্যাইটির সদস্যরা রাজ্যপালের কাছে গিয়ে জিয়াগঞ্জে শিক্ষক খুনের ঘটনায় সিবিআই তদন্ত আর সাংবাদিক তথা কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ওপর পুলিশি নির্যাতনের কথা তুলে ধরেন। অগ্নিমিত্রা পালের দাবি, রাজ্যপাল জানিয়েছেন, বিষয়গুলি তিনি খতিয়ে দেখবেন।












Click it and Unblock the Notifications