মুখ্যমন্ত্রীর চমকানোর বার্তা, পাল্টা দিলেন দিলীপ
মুখ্যমন্ত্রীর পাল্টা চমকানোর বার্তা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।
মুখ্যমন্ত্রীর পাল্টা চমকানোর বার্তা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানুষ কেন মানবে, প্রশ্ন তুলেছেন তিনি। এজেন্সি, পুলিশের অপব্যবহারে নিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী বলেন, নতুন যাঁরা ক্ষমতায় এসেছেন, তাঁরা ভাবছেন, একটু চমকাই। দিলীপ ঘোষের পাল্টা মন্তব্য, এইসব কথা মানুষ কেন শুনবেন। দল ভেঙে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রলাপ বকছেন বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীর চমকানোর বার্তা
এদিন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী বলেন, নতুন যাঁরা ক্ষমতায় এসেছেন, তাঁরা ভাবছেন, একটু চমকাই। তারা জীবনে চমকানো কাকে বলে জানে না। তারা আন্দোলন করে উঠে এসেছেন। তাদের কী চমকাবেন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'রাজ্যে বিরোধীদের জায়গা নেই'
দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যে চমকানো ধমকানোর কাজ কারা করেছে তা তারা জানেন। রাজ্যে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। আন্দোলনে বিরোধীদের জায়গা নেই বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ।

একের পর এক কেস তাঁর ও বিজেপির বিরুদ্ধে
দিলীপ ঘোষ এদিন বলেন, তাঁর বিরুদ্ধেই রাজ্যের পুলিশের কেসের সংখ্যা ২০ থেকে ২২ টা। এছাড়াও রাজ্যে বিজেপি কর্মীদের বিরুদ্ধে প্রায় ২৮ হাজার মামলা রয়েছে। তা নিয়ে আদালতে লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি। দলের ৫০ থেকে ৬০ হাজার কর্মী সমর্থকের বিরুদ্ধে মামলার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ।

উল্লেখ পঞ্চায়েত নির্বাচনে সময়ের কথা
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিতে গিয়ে, দিলীপ ঘোষ উল্লেখ করেন ২০১৬-র পঞ্চায়েত নির্বাচনের সময়ের কথা। তাঁর অভিযোগ, প্রার্থীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে তাঁরা মনোনয়ন জমা দিতে না পারেন, ভোট প্রচার করতে না পারেন। এর থেকে বেশি স্বৈরতান্ত্রিকতা আর আছে কি, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

'হতাশায় ভুগছেন মুখ্যমন্ত্রী'
দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, হতাশায় ভুগছেন তিনি। কেননা দল ভাঙছে, পাশাপাশি হারের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে(মমতা)।












Click it and Unblock the Notifications