তৃণমূলকে পুরোটাই কিনে নিতে পারে বিজেপি! মমতাকে জবাবি 'বার্তা' পাঠালেন দিলীপ

ইচ্ছে করলে পুরো তৃণমূলটাই কিনে নিতে পারি! ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ইচ্ছে করলে পুরো তৃণমূলটাই কিনে নিতে পারি! ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তৃণমূলের কোর কমিটির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়েছিলেন বিজেপির টাকা আসছে ট্রেনে করে, এত টাকা ওরা পাচ্ছে কোথায়। সেই প্রশ্নের জবাব দিলেন দিলীপ ঘোষ।

পুরো তৃণমূলটাই কিনে নিতে পারি! মমতাকে জবাব দিলীপের

বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিজেপির যে টাকা আছে, সেই টাকায় গোটা তৃণমূল দলটাই কিনে নিতে পারি। সোমবার ঘোড়া কেনা-বেচা প্রশ্নে এমন তোপ দাগলেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে মমতাকে নিশানা করে তাঁর জবাব, আমাদের টাকা থাকতে পারে, কিন্তু রাজনীতিতে বেচাকেনার কাণ্ডারি তো বাংলার মুখ্যমন্ত্রীই।

দিলীপ ঘোষ বলেন, গোটা তৃণমূল দলটাই তো দল ভাঙিয়ে তৈরি। তাহলে উনি আবার বিজেপির দিকে আঙুল তোলেন কী করে? এখন ওনার দলের কোপ পড়েছে বলেই কি ওনার রাগ? তিনি আরও বলেন, বিজেপি বেচাকেনার রাজনীতি করেন না। ওসব করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এদিন মমতা বিজেপি তথা মুকুল রায়কে একহাত নিয়ে বলেন, বিজেপি হল চোর ও ভুইঁফোড়দের দল। তা না হলে এত টাকা আসছে কোথা থেকে? তৃণমূলের সাংসদ-বিধায়ক-নেতাদের টাকার প্রলোভন দেখাচ্ছেন বিজেপির নেতারা। একইসঙ্গে তাঁর বার্তা, যতই টাকার লোভ দেখাক বিজেপি, কোনও সুবিধাই করতে পারবে না। কেননা তৃণমূল নেতা-কর্মীরা বিজেপির প্রলোভনে পা দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+