Dilip Ghosh: সারা বছর যাঁদের শহিদ করেছেন তাদের পরিবারকেও নিয়ে আসুন! ২১ জুলাই নিয়ে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
Dilip Ghosh: বৃহস্পতিবার সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি এদিন দিল্লি গিয়ে সংসদের বাদল অধিবেশনে যোগ দেন। দিল্লি যাত্রার আগে বিমানবন্দরে তৃণমূলের ২১ জুলাই পালন নিয়ে তীব্র কটাক্ষ করেন।
সংসদ অধিবেশনের আগে বিভিন্ন ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, বিরোধীদের উপস্থিতি শুধু সংসদে। চেঁচামেচি শুধু সংসদের অভ্যন্তরেই হয়। সংসদের বাইরে নির্বাচনে গেলেই ওরা হেরে যায়। সেই জন্য সংসদটাই ওদের জোর দেখানোর জায়গা।

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী চুপ বলে অভিযোগ বিরোধীদের। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ (Dilip Ghosh)বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে ডায়াস সাজানো থেকে মাইক ধরা সব করবে। প্রধানমন্ত্রীর ম্যানেজমেন্ট এইরকম যে সারা দুনিয়ায় সমরনীতি বিদেশনীতি সমাদৃত। কাশ্মীরকে ঠান্ডা করেছে। মনিপুরও শান্ত হবে। তারজন্য সঠিক লোক কাজ করছে, বলেন দিলীপ ঘোষ।
পঞ্চায়েত নির্বাচনের ফল বেরনোর পরেও হিংসা চলছে। বিজেপির তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছে। তারা হিংসা বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। কোথাও তাদের বাধা দেওয়া হচ্ছে আবার কোথাও গাড়ি ঘিরে জয় বাংলা স্লোগান উঠছে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, এটা সারা ভারতের মানুষ দেখছে। বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এই কাজ পুলিশও করে বলেও মন্তব্য করেন তিনি।
২১ জুলাই পালন করছে তৃণমূল কংগ্রেস। দুদিন আগে থেকেই কলকাতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে শুরু করেছেন। এব্যাপারে কটাক্ষ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর যাদের শহিদ করেছেন তাঁদের পরিবারকেও নিয়ে আসতে হবে। সংখ্যা তাতে বাড়বেই। যত খুন বাড়ছে, তত শহিদ দিবস হচ্ছে, বলেন দিলীপ ঘোষের।
বিজেপির কর্মসূচি সংক্রান্ত প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন রাজ্যে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়ানো হবে। প্রসঙ্গত ২১ জুলাই বিজেপির তরফে বিডিও অফিস ঘেরাতেওয়ের ডাক দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications