Dilip Ghosh: বিডিও অফিসে ঘুঘুর বাসা! সায়নী ঘোষকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের

পঞ্চায়েত নির্বাচনে ঘুঘুর বাসা বিডিও অফিসগুলি। এগিন ইকোপার্কে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগও তিনি এদিন করেছেন।

কোচবিহারে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, আগেও তিনি বলেছেন, সিতাই-শীতলকুচি আর দিনহাটা হল উপদ্রুত এলাকা। লোকসভায় জয় পেলেও, বিধানসভা দুটি আসনে জয় পায় বিজেপি। পরে উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে জয়ের অভিযোগও এদিন তিনি করেছেন।

দিলীপ ঘোষ

তিনি আরও বলেন, জনজোয়ার ওরা ওখান থেকেই শুরু করেছে। মুখ্যমন্ত্রী ওখান থেকেই প্রচার শুরু করেছেন। রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ কোচবিহার। কিন্তু ওখানকার মানুষ উন্নয়নের কোনও স্বাদ পান না। যদি স্বাদ পেয়ে থাকেন, তাহলে হাইওয়ে তৈরি হয়েছে। মোদী করেছেন। বন্দে ভারত চালু হয়েছে সেটাও মোদী করেছেন।

পঞ্চায়েত নির্বাচনে বিডিও অফিসে গণ্ডগোল প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, বিডিওরাই গণ্ডগোলের মাথা। বিডিও অফিস ঘুঘুর বাসা। পঞ্চায়েত ভোট ওখান থেকেই পরিচালনা হচ্ছে। মনোনয়ন দিয়েও বাতিল করা ওখান থেকেই হচ্ছে। তৃণমূলকে অনৈতিক ভাবে সুবিধা দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে বা ভালো সাজার জন্য বিডিওরা এইসব কাজ করছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

বিজেপির মেদিনীপুরের সাংসদ বলেন. ১০০ দিনের কাজের টাকা বিডিও অফিস থেকেই লুঠ হচ্ছে। বিডিও অফিসগুলো এখন দুর্নীতির আখড়া। আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছেন। অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।

দিলীপ ঘোষ

সায়নী ঘোষের (Sayani Ghosh) নামে ইডির সমন প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, তৃণমূল যুব আছে কোথায়? সায়নী নেত্রী হতে গিয়েছিলেন। উনি আজ কোথায়? ওনাকে প্রেসিডেন্ট করিয়ে তারপর সরানো হয়েছে। তিনি (দিলীপ ঘোষ) মনে করছেন, উনি (সায়নী) ঠিকমত টাকাপয়সা সাপ্লাই করতে পারছিলেন না বলে সরিয়ে দেওয়া হয়েছে। তবে যা করেছেন, তার তো জবাব দিতে হবে।

কোচবিহারে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গ্রেফতার প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh)বলেন, পুরনো বা নতুন মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। বিনা কারণে বাড়িতে পুলিশের গাড়ি পাঠিয়ে বলা হচ্ছে থানায় আসুন। চমকানো হচ্ছে। সরাসরি বলা হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করুন। তৃণমূল কংগ্রেসের জোর নেই নির্বাচন করার। বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+