চুপ করে বসে থাকবে না বঙ্গ বিজেপি! ২৩ ডিসেম্বর মহামিছিলের ডাক দিলীপ ঘোষের
জেলায় জেলায় হিংসা চলছে তৃণমূলের পরিকল্পনায়। বিজেপি এই হিংসা চুপ করে বসে থাকতে পারে না। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপির রাজ্য দফতরে জেলা সভাপতিদের নিয়ে বৈঠক হয়।
জেলায় জেলায় হিংসা চলছে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনায়। বিজেপি এই হিংসা চুপ করে বসে থাকতে পারে না। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপির রাজ্য দফতরে জেলা সভাপতিদের নিয়ে বৈঠক হয়। সেখানেই দলের কর্মসূচির কথা জানিয়ে দেওয়া হয়। এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন পশ্চিমবঙ্গেই প্রথম প্রযোজ্য হবে।

বিজেপি চুপ করে থাকবে না
এদিন বিজেপির রাজ্য দফতরে হওয়া সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, বিজেপি চুপ করে বসে থাকবে না। জেলা নেতাদের সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

আন্দোলনে সাম্প্রদায়িক রূপ
দিলীপ ঘোষের অভিযোগ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। জেলায় জেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

জেলায় জেলায় প্রতিবাদ মিছিল
দিলীপ ঘোষ ঘোষণা করেছেন, হিংসার বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল বের করা হবে।

২৩ ডিসেম্বর কলকাতায় মহামিছিল
এদিন দিলীপ ঘোষ ঘোষণা করেন, ২৩ ডিসেম্বর কলকাতায় মহামিছিলের ডাক দেওয়ার কথা। তবে মিছিল কোথা থেকে কোথায় যাবে তা তিনি জানাননি। তবে মিছিলে একলক্ষ লোকের জমায়েত হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications